আমার প্রশ্নটির উত্তর দিন?
2 Answers
১. প্রেগন্যান্ট হবার সম্ভাবনা নেই। ২. জি, পিরিয়ডের তারিখ পরিবর্তন হবে। ৩. অনেক সময় পিরিয়ডে রক্ত কম বা বেশি যেতে দেখা যায়, পিরিয়ডের তারিখ খুব বেশি পরিবর্তন হয় বলে পরবর্তীতে বাচ্চা নিতে চাইলে বা না চাইলে কিছু সমস্যা দেখা যায়। ৪. অনেক সময় শরীর মুটিয়ে যেতে দেখা যায়।
আপনি প্রথম বার 3/10/18 তারিখে সহবাস করেছিলেন এবং সহবাস করার পর পিউলি পিল খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবের কারনে আপনার মাসিক ১ মাস পিছিয়ে গিয়েছিলো ।আসলে এই পিউলি ৩০ mg পিল টি ১২০ ঘন্টার মেয়াদি এই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া খুবেই জটিলতার যার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে শরীরের ক্ষতিককারক প্রভাব ফেলে। তাই এই দির্ঘমেয়াদি পিউলি পিল সেবন না করাই ভালো। তবে প্রেগন্যান্ট হবেন না।
আবার 10/12/18 তারিখে আপনি সহবাস করে সাথে সাথে ই আই পিল খেয়েছিলেন সেক্ষেত্রে ও প্রেগন্যান্ট হবেন না। তবে এই আই পিল খাওয়ার কারণেও কয়েক দিন মাসিকের নির্দিষ্ট সময় থেকে মাসিক পিছিয়ে যেতে পারে।
আবার ১৩/১২/১৮ তারিখে সহবাস করে আই পিল খেয়েছিলেন সেক্ষেত্রে ও প্রেগন্যান্ট হবে না। নিশ্চিত থাকুন। আর যেহেতু আপনি ১০ ও ১৩ তারিখে দুই টি ইমার্জেন্সি পিল খেয়েছিলেন সে ক্ষেত্রে ও মাসিকের নির্দিষ্ট সময় থেকে মাসিক কয়েক দিন পিছিয়ে যেতে পারে।
যেহেতু ১০-১৩ তারিখে দুই টি আই পিল খেয়েছিলেন সেক্ষেত্রে শরীরের তেমন কোন ক্ষতি না হলেও এই ইমার্জেন্সি পিলের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো শরীরে প্রভাব ফেলতে পারে যেমন:-
যাদের নিয়মিত মাসিক তাদের মাসিক অনিয়মিত করে। সেইসাথে কারো ক্ষেত্রে ,পেটে ব্যথা ,মাথা ব্যথা,মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব, পেটে মোচড় দেওয়া, মাসিকে অনিয়ম, স্তন অস্বস্তি, মাসিকে অধিক রক্তক্ষরন, দুর্বল লাগা, কারো কারো ক্ষেত্রে মাসিক দুই সপ্তাহ ও পিছাতে পারে, কারো আগেও হয়ে যায়। তবে এই সব গুলো উপসর্গ সবার ক্ষেত্রে একসাথে দেখা দেয়না।
তাই আমি বলবো সুস্থ্য ও স্বাভাবিক ভাবে বেঁচে থাকতে হলে অবশ্যই নিরাপদ সময়ে সহবাস করা উচিৎ। তবে আপু আপনি ঘন ঘন ইমার্জেন্সি পিল না খেয়ে স্বল্পমাত্রা জন্মবিরতিকরণ ফেমিকন পিল অথবা ৩ মাস মেয়াদি ইনজেকশন নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই গাইনি ডাক্তার এর কাছে পরামর্শ নিয়ে।
-
আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy