2 Answers

যখন লিফট ব্যবহার করে নিচে নামা হয় তখন স্থির অবস্থান থেকে একটি ত্বরণের সৃষ্টি হয় এবং লিফটের সাপেক্ষে সেই ত্বরণ অভিকর্ষজ ত্বরণের চেয়ে কম হয়। এ কম ত্বরণ নিয়ে আমরা লিফটের উপর আমাদের ওজনের চেয়ে কম বল প্রয়োগ করি। ফলে আমরা হালকা বোধ করি। অর্থাৎ আমাদের ওজন কম মনে হয়। এজন্য লিফট দিয়ে নিচে নামার সময় নিজেকে হালকা লাগে।

2998 views Answered

লিফট দিয়ে নামার সময় হালকা মনে হওয়ার কারন, যখন লিফট নিচে নামে তখন আপনার অনুকুলে লিফট তরন সৃষ্টি করে এবং আপনার ওজন তখন সেখানে কমে যায়।এমন সময় যদি লিফটের দড়ি  ছিরে যায় তাহলে সেখিনে আপনার কোন ওজন থাকবেনা কারন ৯.৮ তরন যেমন আপনার ওপর পৃথিবী প্রয়োগ করে তেমনি লিফটেও সমান তরন নিচের দিকে সৃষ্টি করবে তাই লিফটের সাপেকক্ষে আপনার তরন হবে ০ তাই সেখানে আপনার ওজনও  ০ হবে। 

2998 views Answered

Related Questions

Next steps