1 Answers
প্রিয় নওশাদ আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গতকাল আমি তোমার চিঠি পেলাম। তুমি আমার প্রিয় খেলা সম্পর্কে জানতে চেয়েছিলে। আমার প্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট বর্তমানে জনপ্রিয় এবং অভিজাত খেলা। ক্রিকেট নিয়ে সমগ্র বিশ্ব এখন উত্তেজনায়। ক্রিকেটের জনপ্রিয়তা প্রতিদিন বাড়ছে। কবে প্রথম ক্রিকেট খেলা হয় তা ভালোভাবে জানা যায় না। অনুমান করা হয়, ইংল্যান্ড এ প্রথম ক্রিকেট খেলা আরম্ভ হয়। ক্রিকেট খেলা দুই ধরণের :- ওয়ান ডে, টেস্ট ম্যাচ, টি-টুয়েন্টি ম্যাচ। ক্রিকেট খেলার মুখ্য উপকরণ ব্যাট বল। ব্যাট দৈর্ঘ্যে আড়াই ফুট এবং প্রস্তে সাড়ে চার ইঞ্চি। প্রায় সাড়ে তিন ইঞ্চি ব্যাসবিশিষ্ট চামড়ার মোড়ানো বল, পায়ের জন্য প্যাড, হাতের জন্যে গ্লাভস, এবং কাঠের তৈরি দন্ড বা উইকেট প্রয়োজন। ক্রিকেট খেলার মাঠ বৃত্তাকার এবং ব্যাসার্ধ ৭০ গজ। খেলা আরম্ভের পূর্বে আম্পায়ার টস করেন এবং টসে বিজয়ী দলের অধিনায়ক ব্যাটিং বা ফিল্ডিং বেছে নিতে পারেন। যে দল প্রথম ব্যাট করবে সে দল প্রথম ব্যাট হাতে উইকেটে গিয়ে দাঁড়ান। তাদের মধ্যে একজন বল পেটান এবং অপরজন রান সংগ্রহ করেন। অপরদল বোলিং করেন। ক্রিকেট খেলা আনন্দদায়ক এবং স্বাস্থ্যক। এ খেলা শৃঙ্খলাবোধ, সমঝোতা, ধৈর্য্য, সতর্কতা শেখায়। ক্রিকেট খেলা ঝুঁকিপূর্ণ। যেকোন কাঠের বল লেগে আহত হতে পারেন। এখেলা অত্যন্ত সময় হরণকারী। তাছাড়া ক্রিকেট খেলা ব্যয়বহুল। ক্রিকেটের মন্দ দিক গুলোর প্রতি সচেতন থাকব। আধুনিক যুগে যত খেলা রয়েছে তারমধ্যে ক্রিকেট জনপ্রিয়। বিশ্ব আজ ক্রিকেট জ্বরে আক্রান্ত। তবু এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ভালো থেকো। ইতি শুভ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy