মেয়েদের স্তন গোল রাখার ঔষধ নাম কী..?
1 Answers
নেই!! ঝুলে যাওয়া স্তন গোল করতে কোন রকম ঔষধ পাওয়া যায় না।বা এর কোন ঔষধ নেই। ঝুলে যাওয়া স্তন গোল বা ফিট করতে আপনাকে কিছু নিয়ম ও ব্যয়াম করতে হবে যা হলো:- ১. ব্রা ব্যবহার এমন ব্রা পরুন যা আপনার স্তনকে সম্পুর্ন সাপোর্ট দেয় এবং সঠিক ব্রা চিহ্নিত করতে হবে। লক্ষ্য রাখতে হবে আপনার ব্রা অবশ্যই আপনার সাথে সাবলীল ভাবে চলতে পারে – অর্থাৎ চলার সময় আপনার ব্রা লেইস যেন কাঁধ থেকে খসে না পড়ে অথবা বন্ধনি অতিরিক্ত টাইট কিংবা অতিরিক্ত লুজ না হয়। যখন ব্রা সাইজ নেবার জন্য মাপতে যাবেন – অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুরাতন ব্রা পরনে থাকতে হবে এবং সে অবস্থায় স্তনের ঠিক নিচে মাপ নিতে হবে। ২. ব্যয়াম নিয়মিত সঠিক ব্যয়াম করলে আপনার পিকটোরিয়াল পেশী সুগঠিত থাকবে, যা আপনার স্তন সুঢৌল থাকার ঐচ্ছ্যিক সমর্থন জোগাবে। ফলমুল এবং তাজা সব্জির সমন্বয়ে স্বাস্থ্য সম্মত খাবার, কম চর্বিযুক্ত খাবার এবং আঁইশ যুক্ত খাবার আপনার স্বাস্থ্য ঠিক রাখবে যা স্তনের সুন্দর গঠনে ভুমিকা রাখবে। পক্ষান্তরে শরীরের ওজন বৃদ্ধিতে চামড়ার স্থিতিস্থাপকতা(টান টান ভাব) কমে যায় – যা স্তনের ঢিলে ভাব প্রকট করে। ৩. ধুমপান বর্জন আপনি যদি ধুমপায়ী (প্রত্যক্ষ/পরোক্ষ) হন তাহলে তা আজই বর্জন করুন। কারন তামাকের নিকোটিন সরাসরি বার্ধক্যকে প্রভাবিত করে এবং চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট করে যা শরীরের অন্য অংশের মত স্তনের চামড়াকেও ঢিলে করে দেয় – ফলশ্রুতি, স্তনের ঝুলে পড়া! আপনি উপরোক্ত নিয়ম গুলো মেনে চলুন তাহলেই আপনার স্তনের সমস্যা সমাধান হবে।