আমার খুব বদ হজম হয়। এ জন্য কি করতে পারি?
2898 views

4 Answers

হার্মদ্দদ এর কারমিনা ট্যাবলেট খাবেন,লেবু খান,আদা খান, এগুলা নিয়মিত খান

2898 views

এজন্য আপনি "ফিনিক্স ২০ " ট্যাবলেট প্রতিদিন সকালে ও রাতে খাবার আঁধা ঘন্টা পূর্বে খাবেন । এভাবে ১মাস খাবেন । আর পায়খানা পরিস্কার করার জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে ইসবগুলের ভূষি পানিতে গুলিয়ে খাবেন । এছাড়া পানি পরিমানে বেশি খাবেন, ভাজা পোড়া খাবার খাবেন না । শাকসবজি, ফলমূল বেশি খাবেন । রাত্রি জাগরণ, ধুমপান, টেনশন করবেন না। খাওয়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নিবেন। স্বাস্থসম্মত খাবার খাওয়ার চেষ্টা করবেন। বিশুদ্ধ পানি পান করবেন। আশা করি উপকৃত হবেন।

2898 views

আপনি হেপাটলিন সিরাপ খাবেন সকাল ও রাতে, সাথে অমিডন ট্যাবলেট খাবেন তিন বেলা আহারের আগে। তাহলেই ভালো ফল পাবেন।

2898 views

বদহজম সমস্যা সমাধানের কিছু সহজ উপায়-

* ১ কাপ পানিতে ১ টেবিল চামচ সাদা ভিনেগার ও ১ চা চামচ মধু মিশিয়ে পান করুন দিনে ৩-৪ বার। বদহজমের সমস্যা একেবারে দূর হয়ে যাবে।

* ১ টেবিল চামচ আদার রস, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ চিমটি লবণ ভালো করে মিশিয়ে পানি ছাড়াই পান করুন। দেখবেন বদহজমের সমস্যা দূর হয়ে গেছে।

* আদা কুচি লবণ দিয়ে চিবিয়ে খেলেও উপশম হবে সমস্যার।

* ২ কাপ পানিতে আদা কুচি দিয়ে জ্বাল দিয়ে ১ কাপ পরিমাণ করে এতে সামান্য মধু মিশিয়ে আদা চা তৈরি করে পান করে নিন। এতেও দূর হবে হজমের সমস্যা।

* ২ কাপ পরিমাণ পানিতে ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়ো অথবা ৪ টুকরো মাঝারি আকারের দারুচিনি ছেঁচে দিয়ে জ্বাল দিতে থাকুন। ১ কাপ পরিমাণে পানি কমে আসলে নামিয়ে সামান্য মধু মিশিয়ে গরম গরম পান করে নিন দারুচিনির চা। এতে দ্রুত বদহজমের সমস্যা থেকে মুক্তি মিলবে।

* গরম পানিতে সামান্য লবন মিশিয়ে পান করলে বেশ উপকার পাবেন। তবে পানি টা যত বেশি গরম গরম পান করা যায় ততই ভালো।

2898 views