আমি ওয়াল্টন ল্যাপটপ কিনেছিলাম প্রায় 1 বছর 8 মাস আগে। এখন 50% এ চার্জ আসলেই ল্যাপটপ বন্ধ হয়ে জায়। সবমিলে 40 মিনিট ব্যাকআপ থাকে।   আপ না রা জারা অন্য ব্র‍্যান্ডের ল্যাপটপ কিনেছেন তাদের ল্যাপটপ কতদিন ভালো ছিল?? কাইন্ডলি জানালে ভালো হত। ধন্যবাদ 

3015 views

1 Answers

ব্যটারি কতদিন ভাল থাকবে তা আপনার ব্যবহারের উপর নির্ভর করে। ব্যটারি বেশীদিন টিকে থাকার কিছু ফর্মুলা বলছি.....জেনে নিন কিভাবে যত্ন নিলে বাড়বে আপনার ল্যাপটপের ব্যাটারির জীবন। ১। আপনি যদি বাসায় থাকেন তবে ব্যাটারির পরিবর্তে এসি পাওয়ার সাপ্লাই দিয়ে ল্যাপটপ চালানো ভালো। তাই তখন ল্যাপটপ থেকে ব্যাটারিটি খুলে কোথাও রেখে দিন। আর যদি আপনার ল্যাপটপ বাহিরে নেওয়ার প্রয়োজন হয় তখন ব্যাটারিটি পুনরায় ল্যাপটপে লাগিয়ে নিন। তবে ব্যাটারি লাগানোর আগে ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে কিনা দেখে নিন নইলে চার্জ দিন। কখনোই ব্যাটারি খোলা বা লাগানোর সময় ল্যাপটপ অন রাখবেন না সব সময় ল্যাপটপ বন্ধ করে ব্যাটারি খোলা ও লাগানোর কাজটি করবেন। ২। ব্যাটারির চার্জ যদি ৮০ পারসেন্টের বেশী থাকে তবে আর ব্যাটারি চার্জে লাগিয়ে রাখবেন না। আর যখন আপনি ব্যাটারির পাওয়ার দিয়ে ল্যাপটপ ব্যবহার করবেন তখন যদি ২০ পারসেন্টের কম চার্জ থাকে তবে তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে চার্জে লাগান। তাই এই ব্যাপারে একটু সতর্কটা অবলম্বনের জন্য আপনার ব্যাটারিতে কত পারসেন্ট চার্জ হল তা একটু পর পর দেখে নিবেন। যখনি দেখবেন ব্যাটারির চার্জ ৮০ পারসেন্টে পৌঁছেছে তখনি ল্যাপটপ বন্ধ করে ব্যাটারিটি খুলে রাখুন যদিনা আপনার ল্যাপটপ নিয়ে বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে। ৩। আর একটা কথা মনে রাখবেন যদি আপনার ল্যাপটপের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যায় তবে তা ব্যাটারির ক্ষতি করতে পারে তাই ল্যাপটপ বিছানা বা কাপড়ের কিছুর উপর রাখবেন না। এসব ক্ষেত্রে শক্ত কিছুর উপর ল্যাপটপ রাখলে ল্যাপটপের ভেতরকার গরম বাতাস বের হতে পারে ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা পায়। .

3015 views

Related Questions