2 Answers

পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিন যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। অবশেষে ১৬ই ডিসেম্বর আসে চুড়ান্ত বিজয়। ৪৭ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আসুন জেনে নিই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস সম্পর্কিত বাছাই করা ২০০ টি তথ্য। 1. প্রশ্ন : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম – উঃ অপারেশন সার্চ লাইট 2. প্রশ্ন : শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে। 3. প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন? উঃ ১১ টি। 4. প্রশ্ন : কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না? উঃ ১০ নং সেক্টর। 5. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? উঃ ৭ জন। 6. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন? উঃ ৬৮ জন। 7. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে? উঃ ১৭৫জন। 8. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? উঃ ৪২৬ জন। 9. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন? উঃ ৬৭৬ জন। 10. প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উঃ রেসকোর্স ময়দানে। 11. প্রশ্ন : জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে? উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার। 12. প্রশ্ন : আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? উঃ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার। 13. প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? উঃ রেসকোর্স ময়দানে। 14. প্রশ্ন : জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে? উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার। 15. প্রশ্ন : আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? উঃ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার। 16. প্রশ্ন : জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ? উঃ ৯৩ হাজার। 17. প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন। 18. প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই? উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন। 19. প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। 20. প্রশ্ন : প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। 21. প্রশ্ন : প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ? উঃ ০২ ই মার্চ, ১৯৭১। 22. প্রশ্ন : বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব। 23. প্রশ্ন : কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে। 24. প্রশ্ন : চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ? উঃ ২৬ মার্চ, ১৯৭১। 25. প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়? উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১। 26. প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। 27. প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে। 28. প্রশ্ন : শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ? উঃ ১০ জানুয়ারী ১৯৭২। 29. প্রশ্ন : এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার? উঃ জেনারেল ইয়াহিয়া খান। 30. প্রশ্ন : সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? উঃ ১০ এপ্রিল, ১৯৭১। 31. প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? উঃ ১০ এপ্রিল, ১৯৭১। 32. প্রশ্ন : বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে? উঃ ১৭ এপ্রিল, ১৯৭১। 33. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল? উঃ ১৭ এপ্রিল, ১৯৭১। 34. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? উঃ ৬ জন। 35. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে। 36. প্রশ্ন : মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া। 37. প্রশ্ন : কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন? উঃ তাজউদ্দিন আহম্মেদ। 38. প্রশ্ন : মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে? উঃ এম, মনসুর আলী। 39. প্রশ্ন : মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে? উঃ তাজউদ্দিন আহম্মেদ। 40. প্রশ্ন : মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ শেখ মুজিবর রহমান। 41. প্রশ্ন : মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ সৈয়দ নজরুল ইসলাম। 42. প্রশ্ন : মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন? উঃ অধ্যাপক ইউসুফ আলী। 43. প্রশ্ন : মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন? উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) 44. প্রশ্ন : জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন? উঃ ১৮ এপ্রিল, ১৯৭১। 45. প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার। 46. প্রশ্ন : প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উঃ এম হোসেন আলী। 47. প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন? উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন। 48. প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? উঃ ১৮ এপ্রিল কলকতায়। 49. প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন? উঃ ১১ টি। 50. প্রশ্ন : কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না? উঃ ১০ নং সেক্টর।

2859 views

এক কথায় বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু বঙ্গবন্ধু বিষয়ক সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্ম,শৈশবকাল,ছাত্রজীবন,রাজনৈতিক জীবন,কারাজীবন,৬ দফা,৭ ই মার্চের ভাষণ, স্বদেশ প্রত্যাবর্তন,১৫ ই আগস্ট ইত্যাদি থেকে বেশি সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন করা হয়। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে যে প্রশ্ন করা হয় মূলত সেইগুলো হচ্ছে মু্ক্তিযুদ্ধ বিষয় সাধারণ জ্ঞান। যেমন: ২৫ মার্চ গণহত্যা,স্বাধীনতার ঘোষণা,মুজিবনগর সরকার,মু্ক্তিযুদ্ধের সেক্টর ও যুদ্ধের কলাকৌশল,সাত জন বীরশ্রষ্ঠ,পাক বাহিনীর অাত্নসমপর্ণ ইত্যাদি।

2859 views

Related Questions