পরিক্ষার পরের সময় কি করতে পারি?
4 Answers
এক সময়তে আপনি বিশেষ কিছু করতে পারবেন না, যেহেতু আপনি জেএসসি পরিক্ষা দেছেন তাই বলা যায় আপনি যথেষ্ট ছোট। যেহেতু ক্লাস টেনের এসএসসি পরিক্ষাটি সবচেয়ে গুরুত্বপুর্ন এবং বর্তমান সময়ে ভাল রেজাল্ট ও ইংলিশে দক্ষ না হলে ভাল কিছু অর্জন করা খুব কঠিন, বলা যায় অসম্ভব। তাই অন্য কিছু করার চিন্তা না করে ক্লাস নাইনের বই ম্যাথ সংগ্রহ করে পড়ুন। এবং ইংলিশ গ্রামারগুলো কমপ্লিট করতে চেষ্টা করুন, এটি খুবি কাজ দেবে, যদি সায়েন্স নিতে চান তাহলে ম্যাথ তো পরবর্তীতে অবশ্যই লাগবে, আর সায়েন্স না নিলেও ইংলিশ সারাটা জীবনই লাগবে। কাজেই এটা শেখাই এই সময়ের জন্য খুবই গুরুত্বপুর্ন। কম্পিউটার শেখার মত বিষয়গুলো এখন না নিলেও চলবে, এসএসসির পর করলে সেটা ভাল হবে।
আপনি কম্পিউটারের কিছু কাজ শিখে রাখতে পারেন,মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখে রাখাটা কঠিন কিছু নয়,বিজ্ঞানের এ যুগে কম্পিউটার জানা অপরিহার্য হয়ে উঠছে দিনকে দিন। বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট তৈরি থেকে শুরু করে চাকরি- সব জায়গায় কম্পিউটার জানাটা হয়ে পড়ছে অত্যন্ত জরুরি,তাই এক মাসের অবসরে কম্পিউটারের কিছু কাজ শিখে রাখুন।
হুম আপনি কম্পিউটার কোর্স করুন অথবা বাড়িতে কারো কম্পিউটার থাকলে ব্যাসিক শিখুন আর আপনি কোন বিষয়ে দুর্বল সেই বিষয় সমপর্কে বেশি বেশি পড়ুন