3 Answers

আপনার বুকে অ্যানজাইনা হতে পারে। যা অ্যানজাইনা পেকটোরিজ নামেও পরিচিত। যা বুকে ব্যাথার জন্য দায়ী। একে হার্ট অ্র্যাটাক এর অন্যতম লক্ষন হিসাবে ধরা হয়। কোলেস্টেরল জমে করনারি ধমনি হৃদকোষে খাদ্য পাঠাতে না পারলে সমস্যাটি সৃষ্টি হয়| কারণ কোলেস্টেরল জমলে হৃদপিন্ডকে কম জ্বালানী খরচ করে দেহে খাদ্য পাঠাতে হয় ফলে ল্যাকটিক এসিড উৎপন্ন হয় যা বুকে ব্যাথা সৃষ্টি করে। তথ্যসূত্রঃ এখানে
2974 views Answered

কারণে বুকের ব্যথা হতে পারে। বুকের ভেতরে যতগুলো অঙ্গপ্রত্যঙ্গ আছে, প্রতিটিই বুকের ব্যথা তৈরি করতে পারে। আবার বুকের ব্যথা অন্য কোনো কারণেও হতে পারে। যেমন পেটের কোনো কারণে বুকের ব্যথা হতে পারে। মাথার কোনো কারণে বুকে অস্বস্তি হতে পারে। তবে বুকের ভেতরে যে ব্যথাটা, একটা মধ্যবয়সী বা প্রাপ্তবয়স্ক লোকের হাঁটাচলা করার সময় যদি বুকের ব্যথা হয়, তখন এর গুরুত্ব অনেক। এফোর্ড এনজাইনা বলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। অর্থাৎ কাজ করার সঙ্গে যদি ব্যথাটা হয়, আবার বিশ্রাম নিলে কমে যায়, এ রকম অবস্থা হলে এটি বেশ সমস্যার। এ রকম অবস্থায় সাধারণত রক্তনালিতে অর্থাৎ করনারি আর্টারিগুলো সংকচিত হয়ে আসতে পারে বা ব্লক তৈরি হতে পারে। এ রকম অবস্থা যদি হয় বুকে ব্যথা বা বুকে চাপ বা বুকটা ভারি লাগে, সেটা বাম পাশে বা ডান পাশে হোক বা মাঝখানে হোক যেকোনো জায়গায় হতে পারে। এ রকম অবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তখন ধরে নেওয়া যায় যে ব্যথাটা হয়তো হৃদরোগের কারণে হতে পারে। দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

2974 views Answered

বুকে ব্যথা বলতে কাঁধ এবং পাঁজরের নিচ পর্যন্ত যে কোনো জায়গায় ব্যথাএটা যে কোনো বয়েসের মানুষের একটি সাধারণ লক্ষণ এবং এটা হওয়ার অনেক কারণ থাকেবেশিরভাগ সময়ই, একটি বিস্তারিত তদন্ত বা পরীক্ষা করা ছাড়া বুকে ব্যথার সঠিক কারণ নির্ণয় করা মুশকিলযাইহোক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এই ধরণের বুকে ব্যথার ওপর নজর রাখা উচিত কারণ এটি হৃদয় জড়িত সমস্যার ইঙ্গিত দেয়বুকে ব্যথার সাধারণ কারণ হল হৃদরোগ, হার্ট এটাক, এসিডিটি বা ফুসফুসের সমস্যাউল্লেখ্য: আপনার বুকে ব্যথা যদি বুকের মাঝখানে, ডান বা বাম দিকে শুরু হয়, তার সাথে অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট, ঘাড়ে ব্যথা এবং বমি ভাব অনুভূতি হয়, অবিলম্বে ডাক্তারি পরামর্শ নিনএখানে বুকে ব্যথার কিছু কারণ দেয়া হল

বুকে ব্যথা

বুকে ব্যথার প্রধান কারণ হল কার্ডিয়াক উৎপত্তি যা মেডিক্যাল ভাষায় 'এনজিনা' গবেষণায় বলে, যে কোনো ব্যক্তি এনজিনাতে ভুগতে পারে, স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য এবং তা নির্ভর করে তার হৃদরোগের ধরনের উপরএই ক্ষেত্রে, বুকের ব্যথা কাঁধ অঞ্চলে অনুভূত হয় এবং এই ব্যথা হাত ও পা পর্যন্ত ছড়াতে পারে

টেনশনের থেকে

অনেকেই এটি জানেন না যে টেনশনের থেকেও বুকে ব্যথা হতে পারেযখন ধমনীতে রক্তচাপের মাত্রা বৃদ্ধি পায়, যা ফুসফুসে রক্ত বহন করে, এটা বুকের ব্যথার কারণ হতে পারে

অম্লতা

গ্যাস্ট্রোফাগিয়েল রিফ্লাক্স ডিজিজ, GERD নামেও পরিচিত, বুকে ব্যথার আরেকটি কারণঅম্লতা বা বুকে জ্বালা কিছু সাধারণ কারণএর সাথে বারংবার ঢেঁকুর তোলা, বুক ভার ও কাঁধ অঞ্চলে ব্যথা অনুভবও হতে পারে

ফুসফুসের সমস্যা

আমাদের মনে হয়তো এটা আসেই না যে ফুসফুসের সমস্যায় বুকে ব্যথা হতে পারে কিন্তু আসলে ফুসফুসের অদ্ভুত অস্বাভাবিকতা বুকে ব্যথার কারণ হতে পারেপালমোনারি এম্বোলিজম একটি ফুসফুসের ব্যাধি যেখানে ফুসফুসের ধমনীতে রক্ত জমাট বাঁধে, ফুসফুসের টিস্যুতে রক্ত প্রবাহের বাধা সৃষ্টি করে এবং এইভাবে বুকের ব্যথা ঘটায়

চাপ

চাপ হল অন্তর্নিহিত সমস্যা ও বুকে ব্যথার জন্য আর একটি কারণযখন শরীর চাপের মধ্যে থাকে, হৃদস্পন্দন বেড়ে যায়, এবং রক্তচাপ দ্রুত হয় যা সংবহনতন্ত্র প্রভাবিত করে, ফলে বুকে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়

ডিপ্রেশন

ডিপ্রেশন এক ব্যক্তির জীবনে প্রচুর ক্ষতি করতে পারে, বিশেষভাবে হৃদয়ের ওপরআপনি যখন বিষন্ন বোধ করেন হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায় এবং দ্রুত রক্ত প্রবাহিত হয়, যার ফলে হঠাৎ বুকে ব্যথা অনুভব হতে পারে

ইনজুরির কারণে

পাঁজরে, পেশী বা বক্ষ প্রাচীরে আঘাত, বুকে ব্যথার কারণ হতে পারেএই ধরনের বুকে ব্যথা সাধারণত স্থির হয়ে থাকে যা ওষুধের মাধ্যমে সরিয়ে তোলা যেতে পারে

দেহের পরিশ্রম

শরীর যখন বিপাকীয় প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত অক্সিজেন পায়্ না, পেশী এবং অঙ্গের উপর পরিশ্রমের প্রতিফলন ঘটেএই পরিশ্রম বুকের অঞ্চলে প্রভাব ফেলে বুকের ব্যথার কারণ হয়ে ওঠেপরিশ্রম, বুকে ব্যথার অন্যতম কারণ এবং সঠিক বিশ্রাম গ্রহণ করে এর চিকিৎসা করা উচিত

তথ্যসূত্র : বুকে ব্যথার কারণ ও প্রতিকার

2974 views Answered

Related Questions

Next steps