গত এক সপ্তাহ ধরে বুকের বাম পাশে কেমন জানি অস্বস্থি বোধ করছি ৷

সারাদিন বাইরে থাকলে তখন কোনো খবর টের পাওয়া যায় না কিন্তু রাতে ঘুমানোর সময় কেমন জানি অস্বস্থি লাগে৷ হালকা হালকা ব্যথা, মাঝে মাঝে চিন চিন টান অনুভব হয় ৷ মনে হয় যে আমার বুকের ভিতরে কিছু হাঁটছে নড়াচড়া করছে৷ আমি এইটাকে গ্যাসের সমস্যা মনে করে তিন-চার বার সেকলো 20 খেয়েছি কিন্তু কোনো কাজ হচ্ছেনা৷ 

আমার ভয় কাজ করছে এইটা কোনো বড় সমস্যা কিনা ভেবে৷

দয়া করে কেউ কোনো ভালো পরামর্শ দিন৷ ধন্যবাদ৷

2798 views

1 Answers

এটা হার্টের প্রবলেম হতে পারে ।হয়তো আপনার অ্যানজাইনা হয়েছে যা হার্টের রোগের প্রাথমিক লক্ষন। এমতাবস্থায় চর্বিযুক্ত খাবার অথাৎ যেসব খাবার খেলে চর্বি জমতে পারে এগুলা এড়িয়ে চলুন। ব্যায়াম করুন,দৈনিক ১ ঘন্টার বেশি হাটবেন।টাটকা শাকসবজি খাবেন। প্রয়োজনে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

2798 views

Related Questions