সিফিলিস গনোরিয়া সম্পর্কে প্রশ্ন?
1 Answers
না!! জেনে নিন গনোরিয়া ও সিফিলিস সম্পর্কে
গনোরিয়া-
গনোরিয়া এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটি যৌনরোগ। সাধারণত মূত্রনালিতে গনোরিয়া সংক্রামিত হয়। যৌনমিলন থেকে এই রোগ ছড়ায় এবং পুরুষ ও মহিলা উভয়েই আক্রান্ত হতে পারে।
উপসর্গ-
পুরুষদের ক্ষেত্রে:-
মূত্রনালি থেকে পুঁজের মতো তরল বের হয়।
প্রস্রাব করতে কষ্ট হয় এবং এমনকী জটিল অবস্থায় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে।
মহিলাদের ক্ষেত্রে:-
প্রাথমিক পর্যায়ে লক্ষণ নাও দেখা যেতে পারে। পরে ধীরে ধীরে রোগ শরীরে বিস্তার করলে লক্ষণ দেখা যায়।
যোনিপথ আক্রান্ত হতে পারে।
পুঁজ সদৃশ হলুদ স্রাব বের হয়।
ঋতুস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।
সিফিলিস-
সিফিলিস ব্যাকটেরিয়া ভাইরাসের মাঝামাঝি ট্রেমনোমা প্যালিডাম নামক একটি জীবাণুর কারণে হয়। যৌনমিলনের সময়ে এই জীবাণু আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং রোগ সৃষ্টি করে।
উপসর্গ-
যৌনাঙ্গে ঘা বা ক্ষত হয়। সিফিলিসের তিনটি আলাদা পর্যায়ে ভিন্ন লক্ষণ দেখা যায়। এই রোগের প্রথম পর্যায় প্রাইমারি সিফিলিস, যৌনাঙ্গে এক বা একাধিক ব্যথাহীন মাঝারি আকৃতির ক্ষত সৃষ্টি হয়। দ্বিতীয় পর্যায়ে জীবাণু শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, তখন যদি চিকিৎসা না করা হয় তবে শরীরে এই রোগটি ছড়িয়ে যায়। তৃতীয় পর্যায়ে সাধারণত হৃদপিণ্ড, রক্তনালী, মস্তিষ্কে প্রভাব ফেলে।
সিফিলিসের চিকিৎসায় অবহেলা করলে রোগটি খুবই জটিল আকার ধারণ করে। তবে কারও কারও ক্ষেত্রে এটি সুপ্ত অবস্থায় ঠিক হয়ে যায় এবং বছর দু’য়েক সুপ্ত থাকার পরে শরীরে প্রভাব ফেলতে পারে। তাই চিকিৎসাহীন থাকলে পুরুষদের যৌনাঙ্গে ক্ষত বা ঘা হয়। রোগ হৃৎপিণ্ড ও মস্তিষ্কে ছড়িয়ে নিউরোসিফিলিস হয়। যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy