4 Answers

মুখ ফর্সা করতে নিচের কাজ গুলো করলে পারেন। টমেটো টমেটো আমাদের মুখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। টমেটো প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে এবংং ত্বকের দাগ দূর করে। ব্যবহারবিধি আপনি সপ্তাহে ২ বার টমেটো রস সমপরিমান পানি মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এতে আপনি খুব দ্রুত উজ্জ্বল ত্বক পেতে পারেন। অ্যালোভেরা প্রাকৃতিক উপাদান অ্যালোভেরা পাতার জেলে রয়েছে প্রদাহ-বিরধী উপাদান সমূহ ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান সমূহ। যা অ্যালোভেরা প্রাকৃতিক ক্ষত ও দাগ সারানোর জন্য এবং ত্বক উজ্জ্বল করতে অন্যতম একটি প্রাকৃতিক উপাদান করে তোলে। ব্যবহারবিধি অ্যালোভেরার পাতা মাঝ বরাবর কেটে ভেতরের জেল চামচের সাহায্যে ছেঁচে নিতে হবে। এরপর সেই জেল সরাসরি মুখের ত্বকের আক্রান্ত স্থানে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ শেষে ৩০ মিনিট সময়ের জন্য মুখে অ্যালোভেরা জেল রেখে দিতে হবে, এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন দুইবার এই পদ্ধতিতে অ্যালোভেরা ব্যবহার করতে হবে। লেবু প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে লেবু সবচাইতে ভালো একটি উপাদান। ত্বকের যেকোন ধরণের দাগকে হালকা করে ফেলার ক্ষেত্রে সবচাইতে ভালো কাজ করে থাকে লেবু। একই সাথে ত্বকের মরা চামড়া দূর করে ত্বকে নতুন কোষ তৈরিতে, ত্বকের নমনীয়তা বৃদ্ধিতে এবং ত্বককে উজ্জ্বল দেখাতে সাহায্য করে থাকে। ব্যবহারবিধি সমপরিমাণ লেবুর রস ও মধু একসাথে ভালোভাবে মেশাতে হবে। তুলার বলের সাহায্যে ত্বকের স্থানে লাগিয়ে ১৫-২০ মিনিট সময়ের জন্য রেখে দিতে হবে। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে খুব আলতোভাবে মুখ মুছে নিতে হবে। প্রতিদিন এইভাবে লেবু ব্যবহার করতে হবে। অ্যাপল সাইডার ভিনেগার অ্যাপল সাইডার ভিনেগারের অ্যাসিডিক উপাদান সমূহ ত্বকের পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করে থাকে। যে কারণে, ফলে ত্বকে তৈরি হওয়া দাগ কমাতে এবং ত্বক ফর্সা এই ভিনেগার চমৎকার কার্যকরি। একই সাথে অ্যাপল সাইডার ভিনেগার ত্বকের মরা চামড়া দূর করতেও সাহায্য করে থাকে। ব্যবহারবিধি সমপরিমাণ আনফিল্টার্ড অ্যাপল সাইডার ভিনেগার এবং পানি একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর তুলার বলের সাহায্যে ত্বকে লাগিয়ে ১০ মিনিট সময়ে জন্য রেখে দিয়ে পানি দিয়ে মুখ খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন একবার এই নিয়মে অ্যাপল সাইডার ভিনেগার ব্যবহার করতে হবে। বেকিং সোডা ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে বেকিং সোডা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। এটি এক্সফলিয়েন্ট উপাদান হিসেবেও ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে থাকে। ব্যবহারবিধি একটি বাটিতে দুই চা চামচ বেকিং সোডা নিয়ে কিছু পরিমাণ পানি মিশিয়ে ঘন পেষ্ট তৈরি করতে হবে। এরপর এই পেষ্ট সরাসরি মুখের উপরে লাগিয়ে দিয়ে ৫ মিনিট সময়ের জন্য রেখে দিতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন অন্তত একবার এইভাবে বেকিং সোডা ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে ত্বক উজ্জ্বল হয়ে যাবে অনেকখানি।

2860 views Answered

নিয়মিত আপনার মুখমণ্ডল পরিষ্কার করুণ। উল্টাপাল্টা প্রাথমিক চিকিৎসা থেকে বিরত থাকুন। আর যদি কিছু ব্যবহার করতেই চান , তাহলে সাধাণ মানের ক্রিম ব্যবহার করুণ। 

2860 views Answered

সবসময় সেফ থাকার চেষ্টা করুন। তাছাড়াও ধূলাবালি,ধোয়া,ও নোংড়া পরিবেশ এর স্থলে কখনো ঘোরাঘুরি করবেন না। আর মুখ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে একটি ভালো মানের মেন ফেসওয়াশ ব্যবহার করুন।

2860 views Answered

[আপনি একটা কাজ করতে পারেন- আপনি নিয়মিত ভালো মানের একটি ফেসওয়াস মুখমণ্ডল ধৌত করতে পারেন। উদাহরণ সরূপ,  গার্নিয়া মেন।]

2860 views Answered

Related Questions

Next steps