2 Answers

রাজনৈতিক দলের সদস্যারা যে মাসিক চাদাঁ দেয় সেটা দিয়ে দলের খরচ চলে 

2951 views Answered

তাদের আয়ের উৎস হলো সদস্যের চাঁদা দান-অনুদান। ধনী ব্যক্তি বা বড় ব্যবসায়ীদের দান বা ডোনেশন সাহায্য-সহযোগিতাকে আয়ের প্রধান উৎস হিসেবে দেখানো হয়। বড় বড় বিজনেস হাউজগুলোও তাদেরকে সাহায্য-সহযোগিতা করে। তবে সেটা গোপন রাখা হয়। বহুজাতিক কোম্পানি বা বিদেশী বাণিজ্যিক প্রতিষ্ঠান দান-অনুদান দেয়। সেগুলো হিসাবে আসে না। দলের মনোনয়নপত্র বিক্রি থেকে কিছু আয় হয়। দলীয় মনোনয়নের জন্য প্রার্থী থাকে অনেক। বড় বড় ব্যবসায়ীরা মনোনয়ন পাওয়ার জন্য দলকে দান, অনুদান ও চাঁদা দিয়ে থাকেন। প্রবাসী কর্মী-সমর্থকেরা দলের নির্বাচন পরিচালনার জন্য চাঁদা ও অনুদান দিয়ে থাকেন। গ্রাম ও উপজেলাপর্যায়ে নেতাকর্মীরা ব্যবসায়ী দোকানদার ধনী কৃষক জোতদারদের কাছ থেকেও চাঁদা নেন। অনুদান গ্রহণ করেন। অনেক সময় জনগণের কাছ থেকেও চাঁদা নেয়া হয়। রাজনৈতিক দলগুলো পরিচালন ব্যয় ও অর্থসংস্থান নিয়ে খুব একটা কথা বলতে চায় না। তবে দল পরিচালনায় ও অর্থসংস্থানের ক্ষেত্রে দলের ধনী ও পুঁজিপতি সদস্যরাই অগ্রণী ভূমিকা পালন করেন।

2951 views Answered

Next steps