আমার SSC পরিক্ষার আর দুই মাস আছে । আমার প্রিপারেশন এখনও বাজে । এখন কিরকম রুটিন ফলো করবো । দৈনিক কত ঘন্টা করে পতি সাবজেক্টে দিবো ? আমি গোল্ডেন A+ চাচ্ছি । আপনারা কেউ আমারে ঘন্টা থেকে ঘন্টা ধরে সময় মেপে নিখুতভাবে একটি দৈনিক রুটিন বানিয়ে দিন দিন । তাহলে খুব উপকার হয় । আর হ্যা, আমার দুপুর ১টা-৬টা পর্যন্ত কোচিং থাকে এবং সকাল ৬ টা থেকে ১০টা পর্যন্ত প্রাইভেট থাকে । এবং আমি রাতে পড়ি । রাত মানে রাত ১ টা থেকে ভোর ৬ টা । দিনে যখন সময় পাই ঘুমাই । আমার পড়ার কোনো নিদির্ষ্ট টাইমটেবিল পাচ্ছি না । আমি সাইন্সের ছাত্র, ফোর সাবজেক্ট হায়ার ম্যাথ ।
2778 views

3 Answers

ভাইয়া অামি নিজে বাসায় পড়েন,এতদিন অনেক প্রাইভেট করছেন,এখনও সেসব বেশি করে পড়তে হবে সেটা অামি মনে করি না।এখন শুধু অাপনি অাপনার প্রস্তুতি যাচাই করবেন।বাসায় পড়বেন অার কোচিং এ পরীক্ষা দিবেন।অার পরীক্ষার অার বেশি দিন নেই,তাই কোচিং,প্রাইভেট এ সময়টা কম দিবেন।।অাপনার পড়ার সময়টা অাপনি কোচিং, প্রাইভেট এ ব্যয় করছেন, এটা উপকারের চেয়ে অাপনার ক্ষতি হচ্ছে।

2778 views

পুরানো পড়াগুলো বারবার পড়েন, নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই, অধিক প্রয়োজন হলে পড়বেন। এখন থেকে মোবাইল থেকে দূরে থাকুন, দূর্বল বিষয়গুলো বারবার পড়ুন। অভিজ্ঞ শিক্ষকদের পরামর্শ নিন।

2778 views

এখন ঘন্টা মেপে পড়া ঠিক হবে না।আপনাকে এখন কোনো বিষয় পড়তে হলে মনোযোগ দিয়ে পড়তে হবে।দিনে যদি ২-৩ ঘন্টাও পড়েন,ঐ সময়টাও পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে।আর প্রাইভেট-কোচিং এগুলোতে পড়ার সময় কমিয়ে দিন।বাসায় নিজের মতো প্রস্তুতি নেওয়ার সময় এখন।সব বিষয়কে গুরুত্ব দিয়ে পড়ুন।রাতে কমপক্ষে ৬ ঘন্টা ঘুমান।এতে পড়া মনে রাখার ক্ষমতা তৈরি হবে।

2778 views

Related Questions