পায়ের ত্বক?

আমার শরীরের সব অংশ ফর্সা হলেও পায়ের ত্বক কালো।এবং দেখতে খারাপ লাগে।পা ফর্সা করার কি কোনো উপায় আছে?? 
2795 views

2 Answers

মুখ ফর্সা,কিন্তু হাত-পা শ্যামলা কিংবা সামান্য কালচে বর্ণের- দেখতে একটু খারাপই লাগে তাই না?আপনার মুখের তুলনায় হাত পায়ের রঙ যদি একটুখানি কালো হয়ে থাকে,তাহলে নিশ্চয়ই বেশ লজ্জায় পড়ে যান মাঝে মাঝে?সবসময় নিশ্চয়ই ফুলহাতা জামা কাপড় পরে পুরো হাতদুটো কিংবা পুরোটা ঢেকে রাখে এমন জুতো পরে পা দুটো ঢেকে রাখার চেষ্টা করেন!আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই!কেননা আজ আমরা আপনাকে জানিয়ে দেবো আপনার প্রিয় মুখের মতই হাত পা ফর্সা করার দারুণ ৫টি কৌশল! ১. কাঁচা দুধ রাখবে আপনার হাত পা কে সবসময় ফর্সা মানুষের শরীরের অন্যান্য অংশ সবসময় জামা কাপড় দিয়ে ঢাকা থাকলেও হাত ও পা দুটোই খানিকটা অনাবৃত থাকে।আর তাই রোদ,তাপ ও ধুলোবালিও পোহাতে হয় এই বেচারা হাত পা কেই!হাত পায়ের কালচে ভাব দূর করে ফর্সা করে তুলতে কাঁচা দুধের কোনো বিকল্প নেই। উপকরণ আধ কাপ কাঁচা দুধ। পদ্ধতি  কাঁচা দুধ তুলোর টুকরোয়  মাখিয়ে তা হাতে পায়ে মেখে বসে থাকুন অন্তত ১০ মিনিট।সেটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। প্রতিদিন এভাবে ব্যবহার করলে আপনি খুব অল্প কিছুদিনের মধ্যেই পাবেন উজ্জ্বল ফর্সা হাত-পা। ২. লেবুর রস হাত পায়ের রঙ ফর্সা করেঃ আমরা জানি লেবুর রসে আছে এমন এক ধরনের সাইট্রিক অ্যাসিড,যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে।তাই লেবুর রস নিয়মিতভাবে হাত পায়ে ব্যবহার করলে হাত পাও হয়ে উঠবে মুখের মতই উজ্জ্বল। উপকরণ ৩-৪ ফোটা লেবুর রস। পদ্ধতি লেবুর রস তুলোয় করে হাতে আর পায়ে লাগিয়ে নিন আর রেখে দিন প্রায় ১০ মিনিট মতো।তারপর ঠান্ডা পানিতে ধুয়ে নিন।তবে এই কাজটি অবশ্যই আপনাকে করতে হবে রাতের বেলায়।কারণ,লেবুর রস লাগিয়ে আপনি রোদের মধ্যে গেলে ত্বকের রঙ ফর্সা হওয়ার বদলে উল্টো কিন্তু কালো হয়ে যেতে পারে! ৩. ত্বক ফর্সা করতে লাগান মধু ও শসাঃ মধু ও শসার রস একসাথে মিশিয়ে তা ত্বকে ব্যবহার করুন।আপনার হাত পা শুধু উজ্জ্বলই হবে না,বরং হাত পায়ের খসখসে ভাব দূর করে তাকে করে তুলবে কোমল ও মসৃণ। উপকরণ  ৩ চামচ মধু,৫ চামচ শসার রস। পদ্ধতি শসা থেকে আগে রস বের করে নিন।তারপর তার সাথে মধু মিশিয়ে নিন।এবার এই মিশ্রণ হাতে আর পায়ে মাখিয়ে হাল্কা হাতে ম্যাসাজ করে নিন।তারপর ধুয়ে নিন।এটা সপ্তাহে দু’দিন করুন। ৪. টম্যাটো ব্যবহার করতে ভুলবেন না যেনঃ রূপচর্চায় টম্যাটো ব্যবহার হয়ে থাকে প্রাকৃতিক ব্লিচ হিসেবে-জানেন নিশ্চয়ই?তাই আপনার হাত-পায়ের কালচে ভাব দূর করে এগুলোকে উজ্জ্বল ও চকচকে করে তুলতে টম্যাটো তো ব্যবহার আপনাকে করতেই হবে! উপকরণ গোটা একটা টম্যাটো পেস্ট। পদ্ধতি  টম্যাটো পেস্ট করে সেটি হাতে ও পায়ে লাগিয়ে রাখুন টানা ১৫ মিনিট।এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।অল্প কদিনের মধ্যেই পরিবর্তনটা আপনি নিজেই টের পাবেন! ৫. মসুর ডাল ফর্সা করে তুলবে আপনার হাত ও পাঃ ত্বকের বর্ণ উজ্জ্বল করে তুলতে মসুর ডাল বাটা কাজ করে খুবই চমৎকারভাবে। উপকরণ ৩ টেবিল চামচ মসুর ডাল,দুধ বা দই। পদ্ধতি  দুধ বা দই’এর সাথে মসুর ডাল বেটে নিয়ে পেস্ট তৈরি করে তা হাত ও পায়ে লাগান।এভাবে অন্তত ১৫/২০ মিনিট বসে থাকুন সম্পূর্ণ শুকিয়ে না যাওয়া পর্যন্ত।এটি আপনার ত্বককে উজ্জ্বল করে তুলবে তো বটেই,সেই সাথে হাত-পায়ের মরা চামড়াকেও সারিয়ে তুলতে সাহায্য করবে। তথ্যসূত্র: www.dusbus.com

2795 views Answered

প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার আলুটিকে ছোট ছোট করে টুকরা করে নিন। আলুর সাথে দুই চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এরপর ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে, তাহলে এই পেস্টের সাথে লেবুর রস মিশিয়ে নিন।প্রথমে আলুর খোসা ছাড়িয়ে নিন। এবার আলুটিকে ছোট ছোট করে টুকরা করে নিন। আলুর সাথে দুই চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এরপর ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে, তাহলে এই পেস্টের সাথে লেবুর রস মিশিয়ে নিন।আর যদি আপনার ত্বক শুষ্ক হয়ে থাকে, তাহলে এই পেস্টের সাথে লেবু না মিশিয়ে মধু মিশিয়ে নিন। আপনার ত্বক যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে লেবু ও মধু দুটোই মিশিয়ে নিতে পারেন। এবার এই পেস্ট  ১৫ মিনিট পর্যন্ত পায়ে লাগিয়ে রাখুন। এরপর ভাল করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ভাল ফলাফলা পাবেন।

2795 views Answered

Related Questions

Next steps