1 Answers

এসিডের ধর্মগুলো হচ্ছে,
  • পানিতে H+ আয়ন তৈরী করে ।
  • নীল লিটমাস কাগজকে লাল করে ।
  • ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে ।
  • সাধারণত টক স্বাদযুক্ত ।

আলোচনাঃ

H+ আয়নঃ যেমন, HCl (হাইড্রোক্লোরিক) একটি এসিড । এটি পানিতে H+ আয়ন তৈরী করে ।

নীল লিটমাসকে লাল করাঃ এসিডের মধ্যে লাল রঙের লিটমাস ডুবালো কিছু হয় না । তবে নীল লিটমাসকে এসিড লাল করে । যেমনঃ H2SO4 (সালফিউরিক এসিড) এ নীল লিটমাস রাখলে তা লাল হবে ।

ক্ষারের সাথে বিক্রিয়াঃ এটাকে প্রশমন বিক্রিয়া বলে । এসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হবে । যেমনঃ HCl+NaOH--->NaCl+H2O

2779 views

Related Questions