ফেসবুক নিয়ে কিছু আলোচনা লিখে দিবেন প্লিজ!!?
1 Answers
বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক।ফেসবুকে পজিটিভ/নেগেটিভ দুটোই আছে।আপনার কার্যক্রমে যদি শুধু পজিটিভ বিষয়গুলো থাকে তাহলে কোনো সমস্যা হবার কথা নয়।অতিরিক্ত সময় ধরে ফেসবুক চালানো মারাত্বক আসক্তি।যদি মানুষ ইসলামের পথে আহ্বান করেন কিংবা গুরুত্বপূর্ণ রেফারেন্সসহ পোস্ট করে মানুষের মধ্যে ইসলামের বার্তা ছড়িয়ে দেন সেটি অবশ্যই ভালো কাজ।লাইক-কমেন্টের উদ্যেশ্যে বা অন্যকোনে লোভনীয় কাজ যাতে নিজের স্বার্থ থাকে সেগুলো মোটেও ভালো কাজ হতে পারে না।ফেসবুকের উপকার হিসেবে বলতে পারেন গ্লোবাল ভিলেজে যেকোনো বিষয়ে দ্রুত ঐক্যবদ্ধ হওয়া যায়,দেশ-বিদেশের যেকোনো কর্মকান্ড যেকোনো সময়,যেকোনো মুহুর্তে দ্রুত জানা যায়।বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকদের খবর-সবর জানা/রাখা যায় ফেসবুকের মাধ্যমে। অনেক সময় সমাজের যেকোনো বিষয়কে উদ্ভট,বিকৃত করে গুজব ছড়িয়ে হয় সেখানে,আজগুবি টাইপের পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করা যায় সহজেই।এছাড়া অশ্লীলতা,অশালীতা তো আছেই।এগুলো থেকে নিজে বিরত থাকা ও অন্যকে বিরত রাখার চেষ্টা করা যেকারোর নৈতিক দায়িত্ব। সর্বোপরি আপনার উপর নির্ভর করে কোন পথে যাবেন। নিজেকে নিয়ন্ত্রণ করে প্রতিদিন কিছুটা সময় ফেসবুকে সময় দিতে পারেন।মনে রাখবেন, অতিরিক্ত যেকোনো কিছুই আসক্তি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy