5 Answers
অবশ্যই এতে কোন অসুবিধা নাই যদিও কোথাও কোথাও কোন কোন তান্ত্রিক বা কোন কোন ফকির রা বলে থাকেন যে আপনার স্বর্ণের আংটি পড়া যাবে না আপনি এই আংটি পড়ুন ওই আংটি পড়ুন এগুলো বিশ্বাস করা উচিত নয় কারণ এগুলো ভুয়া তাছাড়া স্বর্ণের আংটি ছেলেদের পড়লে কোন অসুবিধা নাই
না মুসলিম ছেলেরা এমন আংটি পরতে পারবে না। ইসলামের ছেলেরা সরর্ণের আংটি ব্যবহার করা হারাম নবীজী নিষেধ করেছেন।
না পুরুষের জন্য স্বর্ণের আংটি পরতে পারবে না। কারন পুরুষের জন্য সোনার ব্যাবহার হারাম।
পুরুষের জন্য স্বর্ন ব্যবহার হালাল না কি হারাম কয়েকটি হাদীস থেকে জেনে নিই,,,
হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন।” বুখারী শরীফ - আদাবুয যিফাফ-২১৪।
হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু বলেন,“রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে সোনার আংটি পরিধান করতে নিষেধ করেছেন।” - তিরমিযী, আবুদাঊদ, নাসাঈ,ইবনু মাজাহ, মিশকাত হা/৪৫৬,‘পোষাক’ অধ্যায়।
হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার প্রিয়জনকে আগুনের কড়া বা আংটি পরানো পছন্দ করে, সে যেন তাকে সোনার কড়া বা আংটি পড়ায়।” - আবুদাঊদ, মিশকাত হা/৪৪০১, বাংলা মিশকাত হা/৪২০৫।
হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক লোকের হাতে সোনার একটি আংটি দেখলেন। তিনি তা খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং বললেন, ‘তোমাদের কোন ব্যক্তি আগুনের টুকরো হাতে রাখতে চাইলে এই আংটি হাতে রাখতে পারে।’ মুসলিম শরীফ, আদাবুয যিফাফ ২১৫ পৃষ্টা।
হযরত আবদুল্লাহ ইবনু আমর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,আমার উম্মতের যে ব্যক্তি সোনা পরিধান করবে, আল্লাহ তার প্রতি জান্নাতের সোনা হারাম করে দিবেন। - আহমাদ, আদাবুয যিফাফ ২২২ পৃষ্টা।
হযরত যায়েদ ইবনু আকরাম রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, স্বর্ণ ও রেশমী বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষের জন হারাম।’ - সিলসিলা ছাহীহা হা/১৮৬৫/৩০৩০।
উপরোক্ত হাদিসগুলো পড়ে আমরা জানতে পারি,পুরুষের জন্য স্বর্ন ব্যবহার হারাম, শুধু আংটি নয়, পুরুষের জন্য স্বর্ণের যেকোনো অলঙ্কার হারাম।
পুরুষদের স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না। ইসলামে নিষেধ রয়েছে। ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি তৈরি করান। তিনি তা ডান হাতে পরিধান করতেন। সাহাবায়ে কেরাম (রাঃ) ও তাঁর দেখা দেখি স্বর্ণের আংটি তৈরি করান। এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন, আমি কখনো তা পরিধান করব না। অতঃপর সাহাবায়ে কেরাম (রাঃ) ও তাঁদের আংটি খুলে ফেলেন। (সহীহ শামায়েলে তিরমিযী, হাদিস নম্বরঃ ৮০)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy