1 Answers
অষ্টধাতুর আংটিঃ- ভাগ্য বদলায়, দাম্পত্য জীবন সুখী করে, শত্রুতা দমন করে, ধন সম্পদ বৃদ্ধি করে ইত্যাদি কত কিছুই না তারা বলে। আংটি পড়ে কপাল খুলে গেছে, এমন গল্পের শেষ নেই। আসলে সকল পাথর, বিভিন্ন রাসায়নিক যৌগের মিশ্রণ। ভাগ্য পরিবর্তনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। নিজেকে অলংকৃত করতে পাথর কিংবা আংটি ব্যবহার করা যায়। তবে এসব ব্যবহারে ধনী হওয়া, রোগমুক্তি, ভাগ্য বদলানোর যে গল্প প্রচলিত সেগুলো শুধুই রূপকথা। হাদিসে এসেছে যদি তোমাদের নিকট উহূদ পাহাড় পরিমাণ বা উহূদ পাহাড়ের মত সোনা থাকতো এবং তুমি তা আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো, তবে তোমার সেই দান কবূল করা হবে না, যাবৎ না তুমি তাকদীরের উপর ঈমান আনো। অতএব তুমি জেনে রেখো! যা কিছু তোমার উপর আপতিত হয়েছে, তা তোমার উপর আপতিত হতে কখনো ভুল হতো না এবং যা তোমার উপর আপতিত হওয়ার ছিল না তা ভুলেও কখনো তোমার উপর আপতিত হবে না। অনেকেই মহানবী (সাঃ) এর আংটিতে পাথর ব্যবহারের উদাহরণ দিয়ে থাকেন। মহানবী (সাঃ) আংটিতে পাথর ব্যবহার করছেন সত্যি। কিন্তু তা ব্যবহার করতেন সিল মোহর হিসাবে। আংটি কোন উপকার করবে অথবা অপকার প্রতিরোধ করতে পারবে এই বিশ্বাস করে ধাতুর আংটি, বালা বা অন্য কিছু ব্যবহার করা শিরক (তিরমিযী)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy