বুকে অস্থির করে,মেয়েদের ব্যাপারে কোন ফিলিংস কাজ করে না,?

বুকে অস্থির করে,মেয়েদের ব্যাপারে কোন ফিলিংস কাজ করে না, কখনোও মনে যৌন উত্তেজনা আসে না, টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে কী এমন হতে পারে, হলে এর প্রতিকার কি
2875 views

1 Answers

সাইকোলজির ভাষায় বলতে গেলে , অনেকে আছেন যারা যৌন মিলনে একেবারেই উৎসাহ অনুভব করেন না । একে বলে এভারসন , আর যারা কম অনুভব করেন তাদের এই সমস্যা কে বলে হাইপোভারসন । এগুলো হচ্ছে সাইকো সেক্সুয়াল সমস্যা। তাদের অবশ্যই  সাইকিয়াট্রির ডাক্তারের সাথে পরামর্শ করে কাউন্সেলিং করতে হবে। আর যারা স্বাভাবিক মানুষ এবং যাদের যৌন আবেগ আছে কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে সেক্স এ অনীহার সৃষ্টি হয়েছে , তাদের সমস্যা গুলো সাধারণত এরকম –

১। পার্টনারের প্রতি ভালোবাসার অভাব৷

২। কাজে ব্যস্ততা ও অতিরিক্ত টায়ার্ড থাকা৷

৩। দীর্ঘ দিনের বিবাহিত জীবনে একে অপরের প্রতি শারীরিক আগ্রহ হারিয়ে ফেলা৷

৪। মন খারাপ থাকা৷

৫। যৌন মিলনে কষ্ট হওয়া বা লুব্রিকেশনের অভাব থাকা৷

৬। কারো প্রতি তীব্র ঘৃণা বোধ৷

৭। সেক্স এ আনন্দ না পাওয়া৷

৮। সেক্সের সময় পার্টনারের রেসপন্স এর অভাব থাকা৷

৯। যৌনাঙ্গে রোগ থাকা ( এ ব্যাপারে চর্ম ও যৌন বিশেষজ্ঞ দেখানো উচিত)৷

১০। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল একটি নতুন জীবন ও অভিজ্ঞতার ব্যাপারে ভয় ও আতঙ্ক৷

সমস্যা গুলোর সবচেয়ে বড় ওষুধ হচ্ছে কাউন্সেলিং। অর্থাৎ একজন আপনাকে সঠিক উপদেশ দিবেন এবং আপনাকে সততার সাথে মন খুলে তার উপদেশ গ্রহণ করতে হবে৷ তাহলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব৷

2875 views Answered

Related Questions

Next steps