ফেইজবুক পেজ প্রমোড করতে কোন কার্ড লাগবে। এবং কার্ড টি কি করে পাওয়া যাবে Plzz বলেন
2720 views

1 Answers

এটি একটি প্রিপেইড কার্ডঃ

প্রিপেইড কার্ড মানে হচ্ছে এই কার্ড দিয়ে শুধু আপনি টাকা লোড করে তা খরচ করতে পারবেন এর বেশি কিছু নয়।একুয়া মাস্টার কার্ড কিন্তু একটি প্রিপেইড কার্ড।এই কার্ডে ডলার লোড করে শুধু খরচ করতে পারবেন।শুধু মাত্র ব্যাংক থেকে ডলার লোড করতে পারবেন।অন্য কোথাও থেকে পারবেন না।

https://www.nirbik.com

ডুয়েল কারেন্সি সাপোর্ট করেঃ

এই কার্ড ডুয়েল কারেন্সি সাপোর্ট করে।তার মানে এটা ইন্টারন্যাশনাল ভাবে ব্যবহার করা যাবে।তবে ডুয়েল কারেন্সি ব্যবহার করতে হলে অবশ্যই পাসপোর্ট লাগবে।তবে চিন্তা নেই যদি আপনার পরিচিত কারো কাছে পাসপোর্ট থাকে তার পাসপোর্ট দিয়ে একাউন্ট করিয়ে নিন।আমি নিজের কাছেও পাসপোর্ট নেয়।আমি আমার কাজিনেরটা দিয়ে একাউন্ট করিয়েছি।

কী কী ডকুমেন্টস লাগবেঃ

দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন।এনআইডি কার্ড।আর ডুয়েল কারেন্সি নিতে হলে অবশ্যই পাসপোর্ট লাগবে।এগুলো নিয়ে ইবিএল ব্যাংকে চলে যান।ওখানে আপনাকে কয়েকটা ফরম দিবে ওগুলা পূরন করতে হবে।আর ওনাদের অবশ্যই বলে দিবেন যে আমি ডুয়েল কারেন্সি নিবো এবং বিদেশে অনলাইনে কেনাকাটা করব।তাহলে দেখবেন ওনারা আপনাকে এক্সট্রা আরেকটা ফরম দিবে।কার্ডের ফি ৫৭৫ টাকা।৩ বছরের জন্য।

কার্ড একটিবেশনঃ

সবকিছু ঠিকমত জমা দিলে ২৪ ঘন্টায় কার্ড একটিব হয়ে যাবে।তবে এখানে শেষ নয়।আসল কাজ এখনো বাকি।এরপর আপনাকে আবার ব্যাংকে যেতে হবে পাসপোর্ট এনডোর্স করার জন্য।এটা শুধু একবারই করা লাগবে বার বার নয়।আপনি কত ডলার ইউজ করবেন তার একটা লিমিট সেট করে দিবেন।এই কাজ শেষ।এবার ডলার লোড করবেন আর খরচ করবেন।

2720 views

Related Questions

ফেজবুক পেজে?
3 Answers 2951 Views