মুখে ব্রন ,গর্ত,দাগ আছে, কি করবো এখন?
3 Answers
আপনি লেবু কিংবা মধু ব্যবহার করবেন না ভুলেও। যেহেতু আপনার ব্রণ ফুলে গেছে এবং ব্যথা হচ্ছে তাই এসব উপাদান আপনার ক্ষতি করবে। আপনি প্রতিদিন এলোভেরা জেল ২ বার করে ব্যবহার করুন। এলোভেরা জেল ডিপ ফ্রিজে রেখে বরফ তৈরি করুন এবং ব্রণের জায়গায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে ম্যাসাজ করবেন। এই অবস্থায় আপনি ভুলেও হলুদ কিংবা টুথপেস্ট মুখের স্কিনে লাগাবেন না। আপনি পাকা কলা এবং অলিভ অয়েল একত্রে মিশিয়ে প্রতিদিন মুখে ব্যবহার করুন। ইনশাআল্লাহ আপনি এতে সর্বোত্তম ফল পাবেন। রাতে ঘুমানোর আগে মুখ ক্লিন করে yc spot ক্রিমটি লাগিয়ে ঘুমাতে পারেন। যদি সম্ভব হয় তাহলে আক্রান্ত স্থানগুলিতে টি ট্রি অয়েল ব্যবহার করুন। গ্রিন টি কিংবা নরমাল চায়ের লিকার এবং তাতে মুলতানি মাটি মিশিয়ে পেস্ট বানিয়ে সপ্তাহে ৩দিন লাগান। এই নিয়মগুলি যথাযথভাবে মানুন,ইনশাআল্লাহ আপনি সর্বোত্তম ফল পাবেন।
কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো ব্রণের জন্য খুবই কার্যকর দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি এরপর ব্রণ আক্রান্ত জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ২ চামচ বেসন, ১ চা চামচ কাঁচা হলুদ বাটা, ১ চা চামচ কমলার খোসা বাটা একসাথে মিশিয়ে পেষ্ট তৈরি করে মুখে ব্যবহার করুন। ভাল ফল পাবেন।
-
আলু এবং টমেটো পেস্ট প্রতিদিন ব্যবহার করলে আপনি ত্বকে ব্যবহার করুন।
-
মসুরের ডাল, দুধ লেবুর রস এবং চালের গুড়া একসাথে পেস্ট করলেই হয়ে যাবে সুন্দর ও কার্যকরী স্ক্রাব। সপ্তাহে তিন দিন ব্যাবহার করুন। আপনার ত্বক হবে আরো পরিষ্কার।
- ডিমের সাদা অংশ ও মধু একসাথে মিশিয়ে ২০ মিনিট মুখে মেখে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও টান টান ভাব আনতে সাহায্য করবে ।
- এক চামচ চিনির সাথে দুই চামচ লেবুর রস মিশিয়ে আলতো ভাবে মুখে ডলতে থাকুন যতক্ষন পর্যন্ত চিনি পুরোপুরি গলে না যায়। তারপর হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy