4 Answers
ক্ষতি হিসাবে কিছু হবে কিনা নিশ্চিত বলা যাবেনা। কারন সাপ্লাই বিদ্যুতের ভোল্ট যদি হঠাৎ দ্রুত আপ ডাউন না করে, স্ট্যাবল থাকে তবে ক্ষতি হয়না, আবার ট্রান্সফর্মার ব্লাস্ট হলে হঠাৎ ট্রানজিয়েন্ট ভোল্ট সৃষ্ট হয় ও বিদ্যুৎ আসে যায় করে তখন ক্ষতি হতে পারে। আর বিদ্যুৎ খরচ হিসাবে হ্যা কিছু বিদ্যুৎ অবশ্যই খরচ হয় সার্কিট সেন্সরকে সক্রিয় রাখতে তবে তা উল্লেখযোগ্য না। মানে ঐ টুকু খরচ আপনাকে এক মাসে ৫০ টাকা বিল উঠাবেনা।(আনুমানিক ১৫-২০ টাকার ভেতর থাকবে)
টিভির সুইচ সব সময় অন রাখলে কোনো সমস্যা হওয়ার কথা না। তবে ভোল্টেজ আপডাউন করলে সমস্যা হতে পারে, এক্ষেত্রে যদি ভোল্টেজ স্ট্যাবিলাইজার লাগানো থাকে তবে কোনো সমস্যা নেই। আর LED হলে পাওয়ার লাগানো থাকলে টিভিটা আইডল মুডে থাকবে, ফলে খুবই কম কারেন্ট খরচ হবে। তবে ভালো হয় যদি ব্যবহারের পর একদম অফ করে রাখেন, আর যদি অন রাখতেই চান তবে ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহারের চেষ্টা করবেন।
অনেক ক্ষেত্রে সমস্যা হয় আবার হয় না।সবসময় সুইচ অন রাখা মানে যন্ত্রটি প্রায় চালু রাখা।যা বিদ্যুৎ খরচ বয়ে আনে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy