YOU TUBE চ্যানেল নিয়ে কিছু প্রশ্ন?

1.আমি আমার চ্যানেলে ইলেক্ট্রনিক্স,গেমস,হ্যাকিং বিষয়ে ভিডিও দিব।আমার কোন ক্যাটাগরি সিলেক্ট করা উচিত 2.আমার চ্যানেলে কি করে বেশি ভিউ ও সাবস্ক্রাইবার পেতে পারি? 3.আমি ভিডিও এডিট করব কিভাবে? 4.সবশেষে আমাকে একটি সুন্দর নাম দিন?
2845 views

1 Answers

একেক করে উত্তর দিচ্ছি:


১। যেহেতু ইলেকট্রনিকস, গেমস, আর হ্যাকিং নিয়ে ভিডিও করবেন তাই আপনার টেকনোলজি ক্যাটাগরী সিলেক্ট করা উচিৎ।


২। আপনার চ্যানেলের ভিউয়ার আর সাবস্ক্রাইবার বাড়াতে হলে আপনাকে ভালো মানের ভিডিও বানাতে হবে, এমন ভিডিও বানাবেন যা সকলের ভালো লাগবে আর কাজে আসবে। আর প্রতি সপ্তাহে অন্তত একটা ভিডিও বানাবেন, আবার অতিরিক্ত ভিডিও বানাবেন না। আর ভিডিও করার ক্ষেত্রে অন্য কোনো ইউটিউবারকে কপি করবেন না। জাস্ট শিখবেন বা ধারণা নিবেন। নিজের চ্যানেলের কথা আপনার ফ্রেন্ড বা পরিবারের সবার কাছে বলবেন। ভিডিওর কমেন্টে দর্শকের মতামতে সারা দিবেন।


৩। ভিডিও এডিট অবশ্যই কম্পিউটারে করার চেষ্টা করবেন। প্রথম প্রথম Corel VideoSoft দিয়ে করতে পারেন। এ বিষয়ে যে ভিডিও এডিট করতে পারে তার সাহায্য নিন, অথবা টিউটোরিয়াল দেখতে পারেন। অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো করবেন। ভিডিওতে কথা বললে অডিয়টাও ভালো ভাবে রেকর্ড করবেন।

নাম দেয়ার আগে কিছু কথা মনে রাখবেন; কখনোই টাকার উদ্দেশ্যে ইউটিউবিং করবেন না, যা করবেন নিজ ইচ্ছা থেকে করবেন। প্রথমে সারা নাও পেতে পারেন, এতে হতাশ না হয়ে  কাজ চালিয়ে যাবেন। সাম্প্রতিক বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন। বড় বড় টেক ইউটিউবারদের ভিডিও দেখে ধারণা নিবেন।


৪। এসব নাম রাখতে পারেন: TechTime, FunTech, Cuber, Fast n Smart, Tech Media, Technology Now ইত্যাদি। আপনি চাইলে আপনার ইচ্ছামত নাম রাখবেন। তবে নামে কারো নাম কপি করবেন না। আর নামের মধ্যে স্মার্টনেস রাখবেন।
( চ্যানেল খুললে লিংক সহ আমার wall এ পোস্ট করবেন)
আশাকরি তথ্যগুলো কাজে আসবে।


2845 views Answered

Related Questions

Next steps