ইসলাম নিয়ে কিছু প্রশ্ন?

***ইসলাম নিয়ে কিছু প্রশ্ন***

আসসালামু আলাইকুম। আমার নাম মোঃ সম্রাট হোসাইন সোহান। আমি একজন মুসলিম আমি আমার সৃস্টিকর্তা মহান আল্লাহ অনেক ভালবাসি। এবং আমার নবী হযরত মুহাম্মদ (স) কে আমি অনেক ভালবাসি। আমি আমার ইসলাম ধর্মকে অনেক শ্রদ্ধা ও সম্মান করি এবং ভালবাসি। 
আমার কিছু প্রশ্ন আছে কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি না জানিনা। আমি কিছু আলেমদের সাথে এই বিষয় নিয়ে প্রশ্ন করলে আমাকে যে যুক্তি দেয় আমি তার কোন আগামাথ খুঁজে পাইনা। আশা করি কারো এই বিষয়ে জানা থাকলে আমাকে যুক্তি সহকারে উত্তর দিবেন আমি তার কাছে ঋণি হয়ে থাকবো। প্রয়োজনে আমাকে তার কাছে নিয়ে অথবা ফোনেও বলতে পারেন। কেউ আমাকে আবার নাস্তিক ভাবেবেননা বা গালি দিবেননা। আপনার কাছে প্রশ্নের উত্তর না থাকলে কথা বলার কোন দরকার নেই। আমার জানার আগ্রহ নিয়ে আমি এই প্রশ্ন গুলো করছি।

১। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়েনা এই পৃথিবীতে যা হচ্ছে সবই আল্লাহর হুকুমেই হচ্ছে।

আমার প্রশ্ন যদি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা একটি পাতাও না নড়ে, যদি আল্লাহর হুকুমেই সব হয় তাহলে এইযে আমরা আমরা যে পাপ কাজ গুলি করছি এই গুলো কে করাচ্ছে আমাদের? ভাল কাজ যখন করি তখন কেন বলা হয় আল্লাহ করিয়েছে আর যখন কোন খারাপ কাজ করি তখন কেন বলা হয় এই কাজ তুই করতে পারলি আল্লাহ তোর বিচার করবে। খারাপ কাজ করলে কেন আমি করি? আর ভাল কাজ করলে কেন আল্লাহ করায়।

২। জন্ম, মৃত্যু, বিবাহ আল্লাহর হাতে ।

আমার প্রশ্ন যদি জন্ম, মৃত্যু, বিবাহ আল্লাহর হাতেই হবে তবে কেন নিজের ইচ্ছা বিবাহ করলে বা একের অধিক বিবাহ করলে তার বদনাম হয়? বিবাহ তো আল্লাহর হাতেই লিখা। কাউকে হত্যা বা নিজে আত্মহত্যা করলে কেন পাপ হবে? এটাও তো আল্লাহর হাতে লিখা আমি তো আল্লাহর হুকুমেই করবো।

আরো কিছু আমার প্রশ্ন আছে আমার এই প্রশ্নের উত্তর গুলি পেলে আমি আবারো আমার অজনা প্রশ্ন গুলো করবো।
আমি আবারো বলছি কেউ আমাকে আবার নাস্তিক ভাবেবেননা বা গালি দিবেননা। আপনার কাছে প্রশ্নের উত্তর না থাকলে কথা বলার কোন দরকার নেই। আমার জানার আগ্রহ নিয়ে আমি এই প্রশ্ন গুলো করছি।

2577 views

1 Answers

আল-হামদুলিল্লাহ! খুভ সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ তায়ালা আপনাকে এবং আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমীন।


প্রিয় ভাই, আপনার এই প্রশ্নদ্বয়, নতুন কোনো প্রশ্ন নয়। কারন, রাসূল (সা) এর ওফাতের (মৃত্যুর) পর, ইসলাম বিদ্যেষী কিছু দলের আবিষ্কার হয়েছিল। তন্মধ্যে একটি হচ্ছে মু'য়তাযিলা।


তারা বিভিন্নভাবে উল্টো-পাল্টো প্রশ্ন করে, মুসলমানদেরকে তাদের আকিদাগত (বিশ্বাসগত) বিষয়ে সন্দেহের ভেড়াজালে ফেলত। কিন্তু কিছু সময় পর, তৎকালীন ইসলামপন্থী হক ঊলামায়ে কেরাম তথা আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত কোরআন, হাদিস, এজমা এবং কিয়াস দিয়ে তাদের (মু'য়তাযিলাদের) কঠুর জবাব দিয়েছেন।


তো, আপনার দুটি প্রশ্নকে, আমি একটি প্রশ্ন বানিয়ে উত্তর দিব। যে প্রশ্নটি হচ্ছে, বান্দার যাবতীয় কর্মের স্রষ্টা কে?


উত্তরঃ- বান্দার কাজ দুই ধরণের হতে পারে। যথাঃ-

  1. افعال اضطرارية  অর্থাৎ বান্দার ঐ সকল কাজ, যা অনিচ্ছাকৃত ভাবে তার থেকে সম্পাদিত হয়। যেমনঃ কাঁপুনি রোগে আক্রান্ত ব্যক্তির নড়াচড়া।  এ ধরণের কাজ সর্বসম্মতিক্রমে আল্লাহ তায়ালার সৃষ্টি। এতে বান্দার শক্তি , সামর্থ ও ইচ্ছার দখল নেই।
  2. افعال اخياريه  অর্থাৎ ঐচ্ছিক কাজ-কর্ম, যা বান্দার ইচ্ছার দ্বারা সম্পাদিত হয়। যেমনঃ ঈমান আনা, কুফর করা ইত্যাদি।


এই প্রশ্নের উত্তরে মু'তাযিলারা বলেছিল যে, বান্দা সকল কাজের স্রষ্টা। এতে আল্লাহ তায়ালার কোনো কুদরতের দখল নেই।


কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত এর আলেমরা বলেছেন যে, ঐচ্ছিক কাজ-কর্ম, বান্দা এবং আল্লাহ উভয়ের শক্তিতে বাস্তবায়িত হয়। বান্দার শক্তির সম্পর্ক كسب তথা উপার্জন এর সাথে। আর আল্লাহ তায়ালার শক্তির সম্পর্ক خلق তথা সৃষ্টি  এর সাথে। অর্থাৎ, ঐচ্ছিক কাজ-কর্মে বান্দা হলো কাজের উপার্জনকারী আর আল্লাহ তায়ালা হচ্ছেন কাজের সৃষ্টকারী।



তথ্যসূত্র ঃ আলফাওয়াইদ লি-শারহিল আক্বাইদ, এর ৫২ পৃষ্ঠা। তাতে বিস্তারিত ভাবে দলীল সহ দেওয়া আছে। 



সুতরাং, মানুষের মন্দ কাজ, ভালো কাজ, বিবাহ ইত্যাদি যত কাজ আছে, সব কাজের উপার্জনকারী হচ্ছে বান্দা। আর, এসব কাজের স্রষ্টাই হচ্ছেন, আল্লাহ তায়ালা। তবে, জন্ম ও মৃত্যু যেহেতু মানুষ করে না। বরং এটা তার অনিচ্ছায় হয়। তাই এটা প্রথম প্রকারের অন্তর্ভুক্ত হবে বলে আমি মনেকরি।


আশাকরি আপনার সব গুলোর উত্তর পেয়েছেন।

2577 views Answered

Related Questions

Next steps