মিডল ক্লাস একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্স?
2 Answers
আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। সার্টিফিকেট এর আসলে কোন মূল্য নেই, মূল্য আছে দক্ষতার। আপনি খুবই উন্নত মানের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেন কিন্তু ইংরেজি সঠিক ভাবে বলতে পারেন না তাহলে আপনার ডিগ্রি আপনার লজ্জার কারণ হবে। একই আপনি যদি মাঝারি মানের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেন এবং আপনার দক্ষতার প্রমাণ দিতে পারেন, সেই ডিগ্রি আপনার সম্মানের কারণ হবে। আপনি নির্দ্বিধায় পড়াশোনায় মনোযোগ দিন এবং নিজের দক্ষতা বাড়িয়ে নিন। মনে রাখবেন সার্টিফিকেট হচ্ছে কেবল আবেদন করার যোগ্যতা। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
সরকারি চাকুরিতে সব সার্টিফিকেটের মান সমান। অর্থাৎ সরকারি চাকুরিতে প্রাইভেট,পাবলিক,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সমান মর্যাদা লাভ করে এবং সবার সার্টিফিকেট সমানভাবে মূল্যায়ন করা হয়। কিন্তু কোম্পানির চাকুরি বা প্রাইভেট চাকুরির ক্ষেত্রে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের কিছুটা কম মূল্যায়ন করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy