সহী হাদিস মোতাবেক আমার উওরটি চাই?
1 Answers
সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলার সৃষ্টির আকৃতি পরিবর্তন করা হারাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদের লানত করেছেন। মুহাম্মদ ইবনু মুকাতিল (রহঃ) আবদুল্লাহ ইবনু মাউসদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সৌন্দর্যের জন্য উল্কি উৎকীর্ণকারী ও উল্কি গ্রহণকারী, ভ্রু উত্তোলনকারী নারী এবং দাঁত চিকন করে মাঝে ফাঁক সৃষ্টিকারী নারী, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। রাবী বলেন আমি কেন তাকে লানত করবো না, যাকে আল্লাহর রাসুল লানত করেছেন এবং তা আল্লাহর কিতাবে বিদ্যমান রয়েছে। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৫৫১৮) আবূ জুহাইফাহ হতে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের মূল্য, কুকুরের মূল্য ও যিনাকারীর উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন। আর তিনি সুদ গ্রহীতা, সুদদাতা, অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি অঙ্কণকারী আর যে তা করায় এবং ছবি নির্মাতাকে অভিশাপ করেছেন। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৫৯৬২) জনাব! ইসলাম মোতাবেক শরীরে ট্যাটু আঁকা কোন ক্রমেই জায়েজ নয়। আলেমগন বলেছেন শরীরে ট্যাটু আঁকা হলে অজু গোসল হবেনা। আর অজু না হলে নামাজ হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy