1 Answers
বাস্তুসংস্থান বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে লেখা। সব গুলোই যথার্থ। এখানে শুধু পয়েন্ট গুলো উল্লেখ করা হলঃ
বাস্তু সংস্থানের উপাদান গুলোকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায় যথা ১। অজীব উপাদান ২। সজীব উপাদান।
১।অজীব উপাদান আবার দুই ভাগে বিভক্ত, যথাঃ ক। ভৌত উপাদান খ। রাসায়নিক বা বস্তুগত উপাদান
ক। ভৌত উপাদান হচ্ছে। পরিবেশের পারিপার্শ্বক অবস্থা তথা আবহাওয়া জলবায়ু, তাপ, চাপ, শৈত্য, সুর্যালোক। আদ্রতা। প্রভুতি।
খ। রাসায়নিক উপাদান আবার জৈব ও অজৈব দুই ভাগে বিভক্ত। মাটিতে উপস্থিত পচনশীল ও হিউমাস সম্মৃদ্ধ বস্তুই জৈব পদার্থ। এবং অজৈব পদার্থ হচ্ছে মাটি, পানি, বিভিন্ন ধাতব আয়ন, যেমন সোডিয়াম, ক্যাকসিয়াম প্রভুতি
২। সজীব উপাদান। এটি আবার তিন পর্যায়ে বিভক্ত যথা ক। উৎপাদক। এগুলো হচ্ছে সবুজ উদ্ভিদ যারা সুর্যের আলো পানি খনিজ ব্যবহার করে নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে।
খ। খাদকঃ এটি তিন ধাপে বিরাজ করে যথা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় বা সর্বোচ্চ খাদক।
গ। বিয়োজক। উৎপাদক ও খাদকের দেহাবশেষ মাটিতে উপস্থিক অনুজীব বা ব্যকটেরিয়া বিশ্লিষ্ট করে খনিজ বা জৈব উপাদান গুলো মাটিতে ফিরিয়ে দেয়, যা পুনরায় সবুজ উদ্ভিদ ব্যবহার করে।
(খুব সংক্ষেপে লিখলাম কারন হাতে সময় ছিলনা)
2930 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy