স্টেপ আপ মিনি ট্রান্সফরমার প্রয়োজন?
1 Answers
দেখুন চার্জ শেষ না হওয়া পর্যন্ত একই ভাবে চলবে এমন ব্যাটারি নাই। তবে ভাল ব্যাটারি সাধারনত প্রায় ফুলভাবে সার্ভিস দেয়। লাস্টে একটু ডিম হয়। আর মোবাইল ব্যাটারিতে কিন্তু এমনিতেই একটি কাট আপ সার্কিট লাগানো থাকে যা নির্দিষ্ট ভোল্ট পর্যন্ত প্রায় সমান সার্ভিস দেয়। তার চেয়ে চার্জ কমে গেলে এই সার্কিট বিদ্যুৎ সাল্পাই অফ করে দেয়। ফলে ডিম ভাবে তেমন জ্বলেনা। আপনি মনে হয় সার্কিটটি ফেলে দিয়া লাইট বানিয়েছেন।
এবার বলি ট্রান্সফর্মারের ব্যাপারে। ট্রান্সফর্মার কিন্তু পাওয়ার বৃদ্ধি করেনা, ট্রান্সফর্মারের নীতি হচ্ছে, যদি ভোল্ট বাড়ান তবে এম্পিয়ার কমে যাবে, যদি এম্পিয়ার বাড়ান তবে ভোল্ট কমে যেয়ে পাওয়ার ঠিক রাখবে। কাজেই এটি দিয়া একাজ করতে পারবেন না। অন্যদিকে আপনি মনে হয় জানেননা যে, ট্রান্সফর্মার ডিসি লাইনে কাজ করেনা, এসি লাইনে কাজ করে। এখন ব্যাটারির পাওয়ারতো ডিসি কাজেই আপনি ব্যবহার করতে পারবেন না। যদিও ইনভার্টার দিয়া এসি করা যায় কিন্তু সেটা তো আরেক ঝামেলা, পাওয়ার লস হবে আর মোবাইলের ব্যাটারির ইনভার্টার নাই।
এবার স্টেপ আপ সম্পর্কে বলি। বাজারে ছোট আপনি পাবেননা। বড়ও পাওয়া যায়না কিন্তু অর্ডার করে বানিয়ে নেয়া যায়। তবে মিনি কে বানাবে? বানানোটাউ সোজা নয় কারন অরি চিকন তার হাতে প্যাচানো সম্ভব না। তবে আপনি জানেনকি যে, বাজারে যে স্টেপ ডাউন ট্রান্সফর্মার পাওয়া যায় সেটিও কিন্তু স্টেপ আপ। কারন ঐ স্টেপ ডাউন ট্রান্সফর্মারের আউটপুট যদি আপনি ইনপুট হিসাবে ব্যবহার করেন তবে সেটা স্টেপ আপ ট্রানসফর্মার হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy