18 ভোল্টের একটি ট্রান্সফরমার ডিজাইনের জন্য ক্যালকুলেশন কি হবে?
অনেক দিন ধরেই ট্রান্সফরমার নিয়ে ইন্টারনেট থেকে শিখছি। কেউ যদি VA, এর ধারনা গুলো একটু ক্লিয়ার করতেন তাহলে উপক্রিত হতাম। ধন্যবাদ।
1 Answers
ভোল্ট হচ্ছে দুই প্রান্তের মধ্যে বৈদ্যুতিক চাপ। অর্থা কোন রোধের ভেতর দিয়া বিদ্যুৎ কত চাপে প্রবাহিত হবে তার পরিমাপ হচ্ছে ভোল্ট। দুই প্রান্তের চাপের পার্থক্যর জন্য বিদ্যুৎ প্রবাহিত, দুই প্রান্তের চাপ সমান হলে বিদ্যুৎ প্রবাহিত হবেনা। অন্য দিকে এম্পিয়ার হচ্ছে প্রতি একক সময়ে কত টুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার পরিমান। উদাহরনঃ ধরুন আপনার বাসায় পানির ট্যাব আছে এখন নব মোড়া দিয়া আপনি যখন পানি নেন তখন কত ফোর্সে পানি বের হয় এই পরিমান কে বলে ভোল্ট। আর পানির ধারা চিকন নাকি মোটা? চিকন হলে এক গ্লাস ভরতে যদি ৫ মিনিট লাগে তবে মোটা হলে হয়ত ১ মিনিটেই ভরে যাবে। এই প্রবাহের পরিমানকে বলে এম্পিয়ার। এখন আমরা জানি ট্রান্সফর্মার ভোল্ট ও এম্পিয়ার উভয় ট্রান্সফার করে। অর্থাৎ প্রাইমারি কয়েলে প্রদত্ত ভোল্ট ও এম্পিয়ার উভয় সেকেন্ডারী কয়েলে যায় কিন্তু ট্রান্সফর্মারের নীতি শক্তির নিত্যতা বিধী অনুযায়ী এমন হবে যে, যদি সেকেন্ডারি কয়েলে ভোল্ট বেড়ে যায় তবে এম্পিয়ার কমে যাবে, যদি এম্পিয়ার বেড়ে যায় তবে ভোল্ট কমে যাবে। কাজেই ট্রান্সফর্মার ডিজাইনের নীতি হচ্ছে v1/p1 = v2/p2 এখানে v1p1 হচ্ছে প্রাইমারি ভোল্ট ও কয়েলের প্যাচ সংখ্যা। v2p2 হচ্ছে সেকেন্ডারি ভোল্ট ও প্যাস সংখ্যা। কাজেই দেখা যায় যে প্রাইমারির চেয়ে সেকেন্ডারি প্যাস বেশি হলে ভোল্ট বেড়ে যায় এটাকে স্টিপ আপ ট্রান্সফর্মার বলে, বিপরীত ভাবে স্টিপ ডাউন ট্রানসফর্মার হবে। আর এম্পিয়ারও একই সুত্র মতই হবে কিন্তু এম্পিয়ার নির্ভর করে প্রাইমারী কয়েলের তারের রোধের উপর, রোধ বেশি হলে এম্পিয়ার কমে যাবে এবং রোধ কম হলে এম্পিয়ার বেড়ে যাবে কিন্তু ট্রান্সফরমেশন নীতি একই থাকবে। এখন আপনার ১৮ ভোল্ট স্টিপ ডাউন ট্রান্সফর্মারের হিসাব হবে এই রকম। বিদ্যুৎ উৎস ২২০ ভোল্ট, এবং আউট পুট বা সেকেন্ডারী ১৮ ভোল্ট ফিক্সড। এখন ধরুন ধরুন সেকেন্ডারী কয়েলে তারের প্যাচ দিলেন ১৮০ প্যাচ তাহলে প্রাইমারি কয়েলে তারের প্যাচ হবে ২২০/p1 = 18/180 বা p1=2200 অর্থাৎ ২২০০ প্যাচের কয়েল তৈরি করতে হবে, এম্পিয়ারের হিসাবও এই সূত্র দিয়া করতে হবে বটে কিন্তু প্রাইমারি কয়েলের তারের রোধ কত বা কত মানের তার(কেবল) দিয়া প্যাচাবেন তার উপর এম্পিয়ার নির্ভর করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy