2 Answers

মানুষ অজ্ঞান হয় মূলত ৪টি কারণে।


১) নিম্ন রক্তচাপ- রক্তচাপ কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যান। এধরনের ঘটনা বেশি ঘটে ৬০ থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে মানুষজনের।


২) ডিহাইড্রেশন- শরীরে জলের পরিমাণ পরিমাণ কমে গেলে রক্তের মধ্যে জলীয় পদার্থের পরিমাণও কমে যায়। যার জেরে কমে যায় রক্তচাপ। স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। মানুষ অজ্ঞান হয়ে যান।


৩) ডায়াবেটিক- ডায়াবেটিক রোগীরা বার বার মূত্রত্যাগ করেন। ফলে শরীরে জলের পরিমাণ কমে যেতে থাকে। অত্যধিক সুগারে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, রক্তচাপ কমে যায়।


৪) হৃদরোগ- হার্টে সমস্যা থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। যার ফলে মানুষ অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এধরনের সমস্যাকে বলা হয় কার্ডিয়াক সিনকোপ।

3650 views Answered

বিশেষজ্ঞরা বলেছেন, মানুষ ৪টি কারণে অজ্ঞান হয়ে যায়। ১. নিম্নরক্তচাপ: শরীরে রক্তচাপ কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যায়। ২. ডায়াবেটিক: অতিরিক্ত মুত্র ত্যাগ করলে শরীরে জলের পরিমান কমে যায়। ফলে অত্যাধিক সুগারে নার্ভ দূর্বল হয়ে যায়। এ ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয়ে যায়। ৩. হৃদরোগ: হার্টে সমস্যা থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন হয়না। ফলে মানুষ অজ্ঞান হয়ে যায়। ৪. ডিহাইড্রেশন এর কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়।

3650 views Answered

Related Questions

Next steps