5 Answers

যখন ভালো লাগেনা, মন খারাপ থাকে তখন ঘরে বসে না থেকে বাহিরে ঘুরা ফিরা করুন। মাঠে যান খেলাধুলা করুন। বন্ধুদের সাথে গল্প করুন। কষ্ট মনে চেপে না রেখে তা শেয়ার করুন। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করুন। প্রকৃতি দেখুন, আকাশ দেখুন। ভাবুন চারিদিকটা কত সুন্দর। ধান ক্ষেত দেখুন, ক্ষেতের উপর উড়ে বেড়ানো তিতলী দেখুন, প্রজাপতির রং দেখুন। পরিবেশকে উপভোগ করুন । দেখবেন মন ভালো হয়ে গেছে।

2846 views Answered

অনেকেই বলে নদী বা ঝর্নার কাছে বসে থাকলে মন ভালো হয়ে যায়।তাই আপনার মন খারাপের সময় কোন এক বন্ধুকে সাথে নিয়ে বাড়ির পাশে কোন নদী/ঝর্নার ধারে বসে সময় কাটাবেন।এতে ভালো লাগবে।

2846 views Answered

আপনি কালিদাশ পন্ডিত বা অন্য কোন বইয়ের মজার সব কৌতুক পড়ুন মন ভালো হয়ে যাবে। মনের প্রশান্তির জন্য মানুষ কত কি করে থাকে। আপনি বিনদন মুলক কাজ কর্ম করুন। যেমন গান শোনা।

2846 views Answered

বর্তমান এই যান্ত্রিক জীবনে হারিয়ে যেতে বসেছে আনন্দ, কমে যাচ্ছে একের প্রতি অন্যের টান , কমে যাচ্ছে বন্ধু, ফুরিয়ে যাচ্ছে সময় বাড়ছে ব্যস্ততা।ভাল না লাগা মন খারাপ থাকা তাই স্বাভাবিক।মন ভাল রাখা বা বিষন্নতা কাটিয়ে উঠা একেক  জনের কাছে একেক রকম।কেউ উপন্যাস পরে কেউ সিনেমা দেখে কেউ ঘুরে বেড়াই কেউ আড্ডা দেয় কেউবা মাছ ধরে।আমার একা একা হাটতে ভালো লাগে।একা একা হাটি আর নিজের সাথে কথা বলি নিজের সাথে কথা বললে নিজের ত্রুটি গুলো স্পষ্ট দেখতে পাই।গ্রামের ছেলে, ছোট থেকে বড় হয়েছি শহরে তাই গ্রাম দেখতে আমার ভালো লাগে।দিনের আলোয় আমি কখনো ঘুরে বেড়াই না সূর্য যখন ডুবে যায় তখন আমি বের হই। মানুষ দেখি ,মানুষ দেখতেও আমার ভালো লাগে। বড় আজব এই পৃথিবীর মানুষগুলো। ফুটপাতের চায়ের দোকানে দাঁড়িয়ে দেখি মানুষ কিভাবে চা খায়,কিভাবে বিড়ি টানে ,আবার কোথাও ঝগড়া হলে দাঁড়িয়ে দেখি মানুষগুলো কেমন করে ঝগড়া করছে। মনের সময়টা কোথায় খারাপ থাকার।আপনিও চাইলে ট্রাই করতে পারেন। তবে প্রতিদিন একই কাজ করবেননা। ডিফারেন্ট কিছু করবেন। আশা করি আপনারও ভালো লাগবে।  

2846 views Answered

যখন ভালো না লাগে তখন আপনি পরিবারের সাথে সময় কাটান৷ সম্ভব না হলে উযূ করে দুই রাকআত নামায পড়ে আল্লাহর যিকির করুন৷ মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ৷

2846 views Answered

Related Questions

Next steps