কোন ছেলের জন্য কোন সুন্দর ছেলেকে(10-15) ভালোবাসা পাপ কী?
1 Answers
একজন ছেলে হয়ে আরেক জন ছোট সুন্দর ছেলেকে ভালবাসা দোষের কিছু নয়। ছোট সন্তানদের প্রতি ভালবাসা দয়া-অনুগ্রহ করা পারস্পরিক সম্পর্ক বজায় রাখাতে কোন গুনাহ হবেনা। মহানবী (সাঃ) বলেছেন, যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না এবং বড়দের সম্মান দেখায় না সে আমাদের দলভুক্ত নয়। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আল-আকরা ইবনু হাবিস (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে, তিনি হাসানকে চুমু খাচ্ছেন। ইবনু আবী উমার তার বর্ণনায় উল্লেখ করেছেন যে, তিনি হাসান অথবা হুসাইনকে চুমু খেয়েছেন। আল-আকরা (রাঃ) বলেন, আমার দশটি সন্তান আছে কিন্তু আমি তাদের কাউকে কখনো চুমু দেইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি দয়া-অনুগ্রহ করে না সে দয়া অনুগ্রহপ্রাপ্ত হয় না। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ১৯১১) রাসুল (সাঃ) এর উম্মত হিসেবে আমাদের উচিত তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে শিশুদের আদর-যত্ন ও স্নেহ-ভালোবাসা প্রদান করা বিশেষ করে অসহায় ও অনাথ শিশুদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। হযরত আবু দারদা (রাঃ) থেকে বর্ণিত, একদা এক ব্যক্তি মহানবী (সাঃ)-এর কাছে হাজির হয়ে বলল, আমার অন্তর বড়ই কঠিন। তিনি বললেন, তুমি কি তোমার অন্তর কোমল করতে চাও? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে এতিম বাচ্চাডদের আদর কর, স্নেহ- ভালোবাস প্রদান কর, তাদের মাথায় হাত বুলিয়ে দাও, তাদের খাবার খাওয়াও। তবেই তোমার অন্তর কোমল হবে। শিশুর প্রতি নিষ্ঠুরতা বা দয়াহীনতা দেখিয়ে আমরা আমাদের সমাজকে কলঙ্কিত করে ফেলা হয়েছে। হৃদয়হীন বা নির্দয় ব্যক্তি সবচেয়ে বড় হতভাগ্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy