fair look cream স্কিনের জন্য কতটা ভাল?
1 Answers
আমি ব্যবহার করিনি, তবে এ সম্পর্কে আপনাকে সুন্দর একটা ধারণা দিতে পারি। যা আপনাকে এ বিষয়ে যথেষ্ট সাহায্য করবে-
রং ফর্সা করা ক্রিমে ফর্সা করে না, ত্বকের সর্বনাশ ডেকে আনে। প্রসাধনীর দোকনে রং ফর্সা করা ক্রিম কিনতে গেলে দোকানিরা বের করে দেন চড়া মূল্যের ফেয়ার লুক নামের ক্রিম। দেশি বিদেশি এসব ক্রিম ব্যবহার করে ত্বকের কতোটা ক্ষতি হয় সে সম্পর্কে ব্যবহারকারীদের তেমন ধারণাই নেই। ত্বকের স্বাভাবিক রং ঝলসে বা ত্বকের ওপরের অংশ পুড়ে কিছুদিনের জন্য ত্বক উজ্জ্বল বা ফর্সা দেখালেও পরিণতি যে ভয়াবহ তা না বুঝেই তরুন-তরুনীদে মধ্যে এসব প্রসাধনী ব্যবহারের হিড়িক পড়ে। রং ফর্সা করা ক্রিমে মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকার কারণে সামান্য রোদে গেলেই শুধু জ্বালাপোড়া করে না, ত্বকে ক্যান্সারের মতো জটিল রোগও বাসা বাঁধে। মুখের ত্বকে মসৃণভাব কেটে বড় বড় ব্রনসহ গদগদে দাগে ভরে ওঠে। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. আফছার উদ্দীন বলেছেন, ত্বকের যত্মের জন্য শুধুমাত্র সহনীয় মাত্রার খারের সাবানই যথেষ্ট। শীতে যাদের ত্বকে শুষ্কভাব বেশি তাদের অলিভওয়েল ও গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে। এছাড়া যেকোনো প্রসাধনীই নিয়মিত তিন মাসের অধিক ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। আর রং ফর্সা করা? সেটা তো আরও মারাত্মক। এ থেকে উঠতি বয়সী মেয়েদের ফেরাতে হবে। তা না হলে চর্মরোগই শুধু নয়, চোখেরও স্থায়ী সমস্যা দেখা দেবে।’
স্বাস্থ্য ও সমাজ সচেতন অনেকেই উঠতি বয়সী মেয়েদের রং ফর্সা করা ক্রিম ব্যবহারে ত্বকের রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে বলেছেন।