প্রশ্ন ও উত্তর অনুমোদন নিয়ে অভিযোগ?
1 Answers
আপনার সব অভিযোগগুলোই আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ!! মনযোগ সহকারে পড়ুন। ১ম- ভুল বিভাগে প্রশ্ন অনুমোদনঃ অনেক সময় প্রশাসনে খুবই জ্যাম থাকে। যার কারণে ভুলেই এভাবে অনুমোদন পায়। তবে পরবর্তীতে যখন প্রশ্ন গুলো রিভিউ করা হয় তখন সেটা ঠিক করে দেওয়া হয়। ২। প্রশ্ন বন্ধকরণঃ কোনো কারণ ছাড়া কোনো প্রশ্ন বন্ধ করা হয় না। প্রশ্নে যদি যথেষ্ট উত্তর আসে, প্রশ্নটি যদি ডুপ্লিকেট হয় তাহলে সেটা বন্ধ করে দেওয়া হয়। সাধারণ সদস্যরা যারা বন্ধ করে তাদেরটা এডমিনরা আরও যাচাইবাচাই করে। বন্ধ করে দেওয়ার কত না হলে খুলে দেয়। ৩। উত্তর লুকানোঃ কারও উত্তর বিনা কারণে লুকানো হয়না। লুকানোর পেছনে নিশ্চই এইটা কারণ আছে। এডমিনরাও নীতিমালা মেনে কার্যক্রম করেন। তাই খেয়াল খুশি মত কার্যক্রম করার কোনো সুযোগ নাই। কি কারণে লুকানো হল সেটার লুকানোকারীর প্রাইভেট মেসেজ থেকে জেনে নিতে পারেন।) আপ্নারও নাকি এমন হয়েছে! আপনার কোন উত্তর অহেতুকভাবে লুকানো হয়েছে তার লিঙ্ক দিতে পারেন। রিভিউ করা হবে) ৪। ভুল উত্তর অনুমোদনঃ বিস্ময়ে কখনই ভুল উত্তর অনুমোদন পায় না। তবে ভুল বশত কয়েকটা এমন হতে পারে। যেগুলো আপনার নজরে ভুল হিসেবে ধরা পড়েছে সেটাতে "সতর্ক করুন" অপশনটা ইউজ করে সতর্ক করে আমাদের দ্রুত জানিয়ে দিবেন। আমরা সেটারর ব্যবস্থা করব। ৫। নতুনদের অনুমোদন পেতে সময় লাগে!!!ঃ আসলে যারা একেবারে নতুন তারা তাদের প্রশ্ন উত্তরে কত যে ভুল করে এটা একমাত্র এডমিনরাই বুঝবে। কারণ এডমিনরা আপনাদের নজরে ভুলটা পড়তে দেয় না। সম্পাদনা করে দেয়। এরকম ভুল গুলো যাচাই বাচাই করে অনুমোদন দেএয়াটা আসলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। প্রশ্ন উত্তর দ্রুত অনুমোদন পেতে বিস্নয়ের নীতিমালা মেনে প্রশ্ন-উত্তর করুন। আশা করি দ্রুত অনুমোদন পাবে। আপনিও যেহেতু একজন নতুন সদস্য তাই আপ্নাকেও বিস্ময়ের নীতিমালা পড়ে নিতে অনুরোধ করছি। আশা করি পড়বেন। নীতিমালা পড়ার জন্য লিঙ্কে ক্লিক করুন----> https://www.bissoy.com/terms
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy