আমি প্রায় রাতেই স্বপ্নে দেখি যে আমার বিবাহ, এই বিষয়ে একটু জানতে চাই?
আমি: শামীম, আমার বয়স ২৭ বছর আমি প্রবাসে থাকি। আমার প্রশ্ন টা হচ্ছে? আমি প্রায় রাতেই স্বপ্নে দেখি যে আমার বিবাহ হচ্ছে আমার মামাতো বোনের সাতে ,মানে আমার মামার মেয়ের সাতে। কিন্তু মেয়েটি বোবা কথা বলতে পারে না ।আমার মামা চায় আমি যেন উনার মেয়েকে বিয়ে করি। মামিও চাইতেন আমি যেন উনার মেয়েকে বিয়ে করি, মামি মারা গেছেন ২ বছর আগে। আমি মাঝে মাঝে মামি কেও স্বপ্নে দেখি উনি একরকম জোর করেই আমার সাতে উনার মেয়েকে বিয়ে দিচ্ছেন। কিন্তু আমার সমস্যা হলো যেহেতু মেয়েটি বোবা কথা বলতে পারে না তাই আমার মা -বাবা ,ভাই বোন কেউই চান যে আমি এই বিয়েটা কে করি। আমি মাঝে মাঝে ভাবি যে মেয়েটি যেয়েতু অসহায় তাই বিয়ে করে ফেলি । কিন্তু আমার ফ্যামিলির কথা ভাবলে মানে মা-বাবার কথা ভাবলে আবার আমার মন শায় দেয় না। এখন আমি কি করবো বা আমার এখন কি করা উচিৎ? দয়া করে একটু পরামর্শ দিলে অনেক উপকৃত হতাম।
2663 views
1 Answers
স্বপ্নের ব্যাখ্যা: এটা আপনার মনের মাঝে আপনার মামাত বোনকে কল্পনায় আশ্রয় দেওয়ার ফসল। আর্থাৎ আপনি তাকে নিয়ে মাঝে মাঝেই যে দু:চিন্তা করেন, সেটাই স্বপ্নে আপনার কাছে দেখা দিচ্ছে। আর তাকে বিয়ে করার ব্যপারে পরামর্শ হলো- আপনার একটি পরিবার আছে; তাদের সাধ-স্বপ্ন আছে। তাই পরিবার ও নিজের সবকথা বিবেচনা করে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। সেটা তাকে বিয়ে করেও হতে পারে; আবার না করেও হতে পারে। তাকে বিয়ে করা আপনার জন্য জরুরী না। তবে পরকালে প্রতিদানের আশায় বিয়ে করলে স্তী পেলেন, সাথে অনেক বড় সাওয়াবের ভাগীদারও হয়ে গেলেন। তবে বাবা-মাকে সন্তুষ্ট করেই তা করতে হবে। আর যদি তারা অসুন্তুষ্ট হয়; তবে এ কাজ আপনার জন্য ঠিক হবে না।
2663 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy