1 Answers
কলেজে ট্রান্সফার নিতে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার নির্দিষ্ট সময় হল ১ম বর্ষের রেজাল্ট প্রকাশের পর থেকে ৪৫ দিন এর মধ্যে, ২য় বর্ষের রেজাল্ট প্রকাশের পর থেকে ৪৫ দিন এর মধ্যে এবং ৩য় বর্ষের রেজাল্ট প্রকাশের পর থেকে ৪৫ দিন এর মধ্যে, ১ম বর্ষ অবস্থায় আবেদন করা যাবে না, ২য়, ৩য় অথবা ৪র্থ বর্ষে আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্মের সাথে প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং ফলাফলের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনের যাবতীয় তথ্যের সাথে সাথে আপনার মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। আপনার প্রাথমিক আবেদন যাচাই বাছাই করে এক সপ্তাহের মধ্যেই প্রদত্ত মোবাইল নম্বরে " এস এম এস "এর মাধ্যমে আপনার আবেদন বিবেচনা যোগ্য কিনা তা জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য_যে, শিক্ষার গুনগত মানোন্নয়নের প্রতি লক্ষ রেখে ছাড়পত্র অনুমোদনের ক্ষেত্রে আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে কলেজের প্রার্থীত বিষয়ের শিক্ষার্থী–শিক্ষক সংখ্যানুপাত সংখ্যার অনেক বেশী হলে আপনার আবেদন বিবেচনা করা হবে না। আবেদন গ্রহণযোগ্য হলে আপনা কে ছাড়পত্রের ফিসহ নির্ধারিত ফরমে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের ফী-এর টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হয়। চূড়ান্ত আবেদনের সাথে শুধুমাত্র ছাড়পত্র প্রদানকারী কলেজের অনাপত্তিপত্র জমা দিতে হবে। ধন্যবাদ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy