1 Answers
১...১ প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। ২...৭০৫৩ দুটি কলেমা রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান্নাল্লাহিল আযীম। ৩...৫২২ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তে আসরের সালাত আদায় করতেন যে, সুর্যরশ্মি তখনও তাঁর হুজরার মধ্যে থাকতো। তবে তা উপরের দিকে উঠে যাওয়ার পূর্বেই। ৪.. ৫২৪ আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সালাত আদায়, যাকাত প্রদান এবং প্রত্যেক মুসলমানকে নাসীহাত করার বায়আত গ্রহণ করেছি। ৫...৫৩৬ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন গরম বেড়ে যায় তখন তোমরা তা কমে এলে যুহরের সালাত আদায় করো। কেননা, গরমের প্রচন্ডতা জাহান্নামের উত্তাপের অংশ। ৬...১৭২ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে তবে তা যেন সাতবার ধুয়ে নেয়। ৭...২৪২ আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে সকল পানীয় নেশা সৃষ্টি করে, তা হারাম। ৮...২৪৫ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে সালাতের জন্য উঠতেন তখন মিসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন। ৯..৩৪৩ আম্মার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেছেনঃ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (তায়াম্মুমের জন্য) মাটিতে হাত মারলেন এবং তাঁর চেহারা ও হস্তদ্বয় মাসেহ করলেন। ১০...৯৬০ ইবনে আববাস (রাব) ও জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেন, ঈদুল ফিতরের সালাতে কিংবা ঈদুল আযহার সালাতে আযান দেয়া হত না। [কিছুটা সংক্ষিপ্ত ভাবে দেওয়া হয়েছে]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy