4 Answers
আপনি মাথায় রেগুলার যে তেল ইউজ করেন অই তেলের সাথে অন্য আরেক্টি তেল মিশিয়ে হালকা গরম করে মাথায় দিবেন তার পর ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। ২০-৩০ মিন্নিট পর কুসুম কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে, ভেজা তোয়াল দিয়ে মাথা সহ চুল পেচিয়ে রাখুন তার ২০-৩০মিনিট পর মাথা শ্যাম্পু করুন আর কন্ডিশনার বা লেভন ব্যাবহার করুন। এক বার ব্যাবহার করলেই রেজাল্ট পাবেন ।সপ্তাহে ১-২দিন ব্যাবহার করুন
আপনি আপনার চুলে মেহেদি পাতা বেটে আপনার চুলে লাগান এবং ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে আপনার চুল পড়া কমে যাবে। চুল হয়ে উঠবে মসৃণ। সাথে ইবনে সিনা কোম্পানির আমলা তেল টি ব্যবহার করতে পারেন।
প্রিয় প্রশ্নকর্তা, আপনি প্রথমে আগে পেঁয়াজ বেঁটে মাথায় লাগান। অবশ্যই রসটি ১৫ মিনিটের জন্য ব্যাবহার করবেন। এরপর একটি ভালো শ্যাম্পু দিয়ে আস্তে আস্তে চুল ধুয়ে ফেলবেন। আস্তে আস্তে ফেলবেন এই জন্য যে চুল জোরে জোরে ধুয়ে ফেললে চুল উঠতে যেতে পারে।সপ্তাহে ২ -৩ বার এই কাজটি করবেন।
- 1. ভিটামিন ই সমৃদ্ধ যে কোন তেল (নারকেল, অ্যালমন্ড, সরিষার তেল ইত্যাদি) হালকা গরম করে মাথায় মাসাজ করলে চুল পড়ার সমস্যা, চুল উজ্জ্বল হয়। - 2. আপনি প্রথমে কয়েকটি পিঁয়াজ পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন। এতে আপনার চুল ঘন, কালো হবে, চুল পড়া কমে যাবে এর সাথে গোলাপ জল মিশিয়ে লাগাতে পারেন। - 3. নারকেলের দুধে প্রচুর পরিমাণে ফ্যাট ও প্রোটিন পাওয়া যায়। নারকেলের দুধ মাথার ত্বক বা স্ক্যাল্পে লাগিয়ে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। - 4. একটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে কিছু নিম পাতা দিয়ে ফুটান। পানি ফুটে অর্ধেক হয়ে গেলে পাত্রটি নামিয়ে রেখে মিশ্রণটি ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঠাণ্ডা হলে এই মিশ্রণটি দিয়ে মাথা ধুয়ে ফেলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy