লেবু দিয়ে কি বাতি জ্বালানো যায়?
1 Answers
তামার পাত বা মোটা তামার তার।
দস্তার পাত বা নতুন দেউতিন কেটে পাত বানিয়ে নেয়া।
রসালো লেবু।
ছুরি বা কাটার।
বৈদ্যুতিক তার।
টর্চ লাইট বাল্ব। যা করতে হবে: প্রথমে মোটা তামার তার ও দেউটিনের পাতকে ভালভাবে পরিস্কার করে নিন। এরপর একটি লেবু নিয়ে লেবুর এক প্রান্তে মোটা তামার তার ও অন্য প্রান্তে টিনের পাত ভালোভাবে গভীরে প্রবেশ করান। এখন বৈদ্যুতিক তার মোটা তামার তারের সাথে ও আরেকটি তার টিনের পাতের সাথে যুক্ত করুন। এখানে তামার পাত ধনাত্মক ও টিনের ঋণাত্মক প্রান্ত হিসেবে বিবেচিত হবে। এখন বৈদ্যুতিক তারের প্রান্ত দুটিকে বাল্বের সাথে যুক্ত করুন। এক্ষেত্রে বাল্ব নাও জ্বলতে পারে কারন এতে খুব অল্প পরিমান বিদ্যুৎ উৎপন্ন হয়। এবার সমান আকারের চারটি লেবু নিন বা একটি লেবুকে কেটে চারটি ভাগ করে নিন এবং প্রত্যেকটির সাথে দুই প্রান্তে তামা ও টিনের পাত যুক্ত করুন। এখন একটি লেবুর তামার পাতের সাথে অন্য লেবুর টিনের পাত বৈদ্যুতিক তারের মাধ্যমে যুক্ত করুন। এরপর বাল্বের সাথে যুক্ত করুন। দেখবেন বাল্বটি জ্বলে উঠবে।
মূল্যবান কথা: তামার পাত ও দস্তার পাত যত ভাল ও পরিস্কার হবে কাজ তত ভাল হবে। লেবু যত রসালো হবে কাজ তত ভাল হবে। দেউতিনের উপর দস্তার প্রলেপ দেয়া থাকে তাই টিনের পাত কেটে টা দস্তার পাত হিসেবে ব্যাবহার করা হয়েছে ।
বিশেষ দ্রষ্টব্য:
এভাবে চারটি লেবু থেকে ৩ ভোল্ট বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। বেশি পরিমাণ লেবু ব্যাবহার করে ও উন্নত পাত ব্যাবহার করে বেশি বিদ্যুৎ উৎপন্ন করা যাবে যা দিয়ে মোবাইল এর ব্যাটারি চার্জ দেয়া সম্ভব হবে।
তথ্যসূত্র...ইন্টারনেট
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy