সালাতে হাত উঠানো?
2 Answers
এর ব্যখ্যার কি আছে ! স্পষ্ট হাদীস । হাদীসের মান সহীহ । সিহাহ সিত্তাহর প্রথম ২ টি হাদীসগ্রন্থে উল্লেখ্য আছে হাত উঠানোর ব্যপারে । তবে হাত না উঠানোর ব্যপারে কোন সহীহ হাদীস পাওয়া যাবে না । গেলেও অন্য কোন হাদীসগ্রন্থে । আর বুখারী, মুসলিমের মত কোন বিশুদ্ধ হাদীসগ্রন্থ নেই । পবিত্র কুরআনের পর এই ২ টা কিতাবই সবচেয়ে বিশুদ্ধ । তাই "বাপ-দাদাদের করতে দেখিনি" এই অজুহাত না দেখিয়ে যদি কেউ কোন সহীহ এবং স্পষ্টভাবে এমন কোন হাদীস দিতে না পারে, যেখানে হাত উঠানোর ব্যপারে নিষেধ আছে, তাহলে বুখারির হাদীসই মানতে হবে ।
নাফি (রহঃ) বর্ণিত, ইবনে উমার (রাঃ) যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং দুই হাত উঠাতেন আর যখন রুকূ করতেন তখনও দুই হাত উঠাতেন। অতঃপর যখন সামি-আল্লাহ হুলিমান হামিদাহ বলতেন তখনও দুই হাত উঠাতেন এবং দুই রাকআত আদায়ের পর যখন দাঁড়াতেন তখনও দুইই হাত উঠাতেন। এ সমস্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত বলে ইবনে উমার (রাঃ) বলেছেন। (বুখারী)
আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন তখনও এরূপ করতেন। এবং যখন রুকু হতে মাথা উঠাতেন তখনও এরূপ করতেন। ইমাম বুখারী এটা বর্ণনা করেছেন। তাঁর অপর বর্ণনায় এটাও আছে যে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকআত হতে দাঁড়াতেন তখনও দুই হাত উঠাতেন। (বুখারী)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy