1 Answers

একটি পূর্নাঙ্গ মানব দেহে সর্বমোট ২০৬ টি হাড় রয়েছে। দখে নিন সেগুলোর নাম-- ♣ পা♣ ফিমার = ১ টি প্যাটেলা= ১ টি টিবিয়া = ১ টি ফিবুলা = ১ টি টারসাল= ৭ টি মেটাটারসাল= ৫ টি ফ্যালানজেস= ১৪ টি তাহলে এক পায়ে মোট= ৩০ টি দুই পা এ হবে তাহলে= ৬০ টি হাড়! ............... ♣হাত ♣ হিউমেরাস= ১টি রেডিয়াস= ১টি আলনা = ১টি কারপাল= ৮টি মেটাকারপাল= ৫ টি ফ্যালানজেস= ১৪ টি মোট= ৩০টি, দুই হাতে হবে তাহলে= ৬০ টি .................. ♦বুক♦ রিব = ২৪ টি(দুই পাশে ১২ টি করে) স্টারনাম = ১ টি(মাঝখানে) ক্ল্যাভিকল = ২টি(দুইপাশে) স্কাপুলা = ২টি(দুই পাশে পেছন দিকে) মোট= ২৯ টি ............... ♠মেরুদন্ড♠ -(মেরুদন্ডের প্রত্যেক হাড়কে কশেরুকা বলা হয়) সারভাইকাল(ঘাড়) = ৭ টি থোরাসিক(বুক বরাবর পিঠে)= ১২ টি লাম্বার(পেট ও কোমড় বরাবর পিঠে)= ৫ টি স্যাক্রাম(লাম্বারের নিচে)= ১টি(৫টি কে ১ টি ধরা হয়) কক্সিক্স(স্যাক্রামের নিচে)= ১টি(৪ টি কে ১ টি ধরা হয়) মোট= ২৬ টি .............. হিপবোন= ২ টি ....... ♣এবার মাথায় ♣- খুলি =২২ টি কানের ভেতরে ৩ টি করে দুইপাশে মোট = ৬ টি হাইওয়েড(গলার উপরের দিকে থাকে) = ১টি মোট= ২৯ টি এবার গোনা যাক= ৬০+৬০+২৯+২৬+২+২৯ = ২০৬ টি হাড়!

10452 views

Related Questions