স্ম্রতিশক্তি বাড়ানো ও পড়া ঠিকভাবে মনে রাখার উপায়?

আমি ইন্টার ফার্স্ট ইয়ারের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র।পূর্বে আমার পড়ালেখায় কোনো প্রকার সমস্যা বোধ করি নি।কিন্তু ক্লাস ৯ হতে আমি পরালেখায় মন বসাতে পারছি না ও কোন পড়াই ঠিকমত মনে রাখতে পারছিনা।এক্ষেত্রে কী করলে আমি এ সমস্যা হতে বের হয়ে আসতে পারব ? 
2610 views

2 Answers

পড়ালেখায় মজা পেতে হবে । তাছাড়া যতটুকুই পড়ুন না কেন নিয়মিত বই নিয়ে বসবেন । মোবাইল কম চালাবেন । পড়ালেখাকে কঠিন চোখে দেখবেন না । পড়া মনে রাখার জন্য নোট করে পড়তে পারেন । মনোযোগ দিয়ে পড়বেন । আর পুষ্টিকর খাবার খাবেন । দুধ, ডিম, ছোট মাছ ইত্যাদি খাবেন ।

2610 views Answered

১. মনোযোগ তৈরি করা : মানুষের সমস্ত ক্রিয়াই নিয়ন্ত্রণ করে মন। আর মনটিকেই প্রথমত বুঝিয়ে নিতে হবে যে এখন আমি এই কাজটি করব এবং এই কাজটি আমাকে মনে রাখতে হবে। তাই পড়ার বিষয়ে আগে মনোযোগ বসিয়ে নিতে হবে। যে পড়াটি পড়বেন সেই পড়াটিতে মনোযোগ স্থাপন করতে হবে। ২. মেডিটেশন করে নিন : পড়াশোনায় মনোযোগ পুরোপুরি বসাতে চাইলে ব্রেন থেকে যাবতীয় যত চিন্তা তা মুক্ত করতে হবে। অর্থাৎ ব্রেনটিকে রিফ্রেশ করতে হবে। এর জন্য মেডিটেশন সবচেয়ে উপযোগী। মেডিটেশন ব্রেনকে সতেজ ও চিন্তামুক্ত করে তোলে এবং এর কাজ করার ক্ষমতাকে হাজার গুল বাড়িয়ে দেয়। এর জন্য স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে মেডিটেশন করে নিতে পারেন। ৩. জটিল টপিকগুলো বারবার পড়ুন : মনে রাখার জন্য ছোটবেলা থেকেই বারবার পড়ার অভ্যাস গড়ে তুলতে বলেন বাবা মায়েরা। একটি বিষয়ে অনেক জটিল টপিক থাকতে পারে। এই জটিল টপিকগুলো একবার পড়ে মনে রাখা সম্ভব না। তাই এই ধরনের জটিল টপিকগুলো বারবার পড়ার অভ্যাস গড়ে তুলুন। প্রয়োজনে অবসর সময়ে তা আওড়াতে পারেন। এতে বিষয়টি মনে থাকবে বেশি। ৪. বাস্তবের সাথে মিলিয়ে পড়ুন : কোনো কিছু মনে রাখার জন্য তা যদি বাস্তব কোনো বিষয়ের সাথে মিলিয়ে পড়া যায় তাহলে তা অনেক বেশি মনে থাকে। এজন্য যতটা সম্ভব বাস্তব কোনো বিষয়কে উদাহরণ হিসেবে ধওে পড়াটি মুখস্ত করুন। ৫. পড়াটি কাউকে বোঝান : স্মৃতিশক্তি ধরে রাখতে বা পড়াটি মনে রাখতে সবচেয়ে উপযোগী মাধ্যম হল যে পড়াটি আপনি পড়েছেন তা অন্যকে যদি বুঝিয়ে বলা। এমন অবস্থাতে আপনি যদি কাউকে কোনো জটিল বিষয় বুঝিয়ে বলেন যেমনটা টিচাররা স্টুডেন্টদের বুঝিয়ে থাকেন তাহলে বিষয়টি আপনার ব্রেনে এমনভাবে গেঁথে যাবে যা কখনই আপনি ভুলবেন না।

2610 views Answered

Related Questions

Next steps