6 Answers
হলুদ দাত দূর করার উপায়
ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট
ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দাঁতের হলদেটে ভাব দূর করে। ফ্লোরাইড দাঁতকে মজবুত করে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধে কাজ করে। তবে ভালো মানের টুথপেস্ট ব্যবহার করছেন কি না, এ বিষয়ে আগে নিশ্চিত হোন।
বেকিং সোডা
এক চা চামচ বেকিং সোডার মধ্যে এক চিমটি লবণ দিন। একে আপনার টুথপেস্টের সঙ্গে মেশান। এর পর দাঁত ব্রাশ করুন। এটি দাঁতের পাথর বা টারটার দূর করতে সাহায্য করবে। এতে হলদেটে ভাবও দূর হবে। ভালো ফল পেতে অন্তত সপ্তাহখানেক এটি ব্যবহার করুন।
কমলার খোসা
কমলার খোসা দ্রুত দাঁতের হলদেটে ভাব দূর করতে কাজে দেবে। কমলার খোসার ভেতরের অংশ সরাসরি দাঁতে ঘষুন। এরপর কিছুক্ষণ আঙুল দিয়ে দাঁত মাজুন এবং ধুয়ে ফেলুন। এভাবে কয়েকবার ব্যবহারে দাঁতের হলদেটে ভাব দূর হবে।
কাঁচা ফল খান
কাঁচা ফল খেলে দাঁত সাদা হয় না। তবে কাঁচা ফল যেহেতু কিছুটা কচকচে বা ক্রিসপি হয়, তাই এটি খেলে দাঁতের ময়লাগুলো পরিষ্কার হয়। এতে দাঁতের হলদেটে ভাব অনেকটাই দূর হয়।
হলুদ দাঁত সাদা করার অনেকগুলো ঘরোয়া উপায় আছে। এই উপায়গুলোর মধ্যে অন্যতম এবং কার্যকরী উপায় হল বেকিং সোডা এবং লেবুর রসের ব্যবহার। চটজলদি দাঁত সাদা করতে এতই খুব ভালো উপায়। তবে এই পদ্ধতি ঘনঘন ব্যবহার করতে দাঁতের ক্ষতি হতে পারে। যা যা লাগবে: -৩০ গ্রাম বা ২/৩ চা চামচ বেকিং সোডা -১টি লেবুর রস যেভাবে তৈরি করবেন: -প্রথমে বেকিং সোডার সাথে লেবুর রস মিশিয়ে নিন। -বেকিং সোডা এবং লেবু রস মিশালে দেখবেন অনেকটা ফোমের মত হয়ে গেছে। -কিছুক্ষণ অপেক্ষা করুন। -একটি তুলার বল বা টুথব্রাশে বেকিং সোডার মিশ্রণটি লাগান। -এবার এটি দাঁতে ঘষুন। -এভাবে এক মিনিটের জন্য রেখে দিন। -তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। -আপনি চাইলে লেবুর রসের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। পানি ব্যবহার করলে ২-৩ মিনিট পর্যন্ত এটি দাঁতে রাখতে পারবেন। -এটি করার পর দাঁত ব্রাশ করবেন না। দাঁত ব্রাশ করার কমপক্ষে দুই ঘন্টার আগে এটি ব্যবহর করুন। -খুব বেশি সময় এটি মুখে রাখলে দাঁত ক্ষয় হয়ে ভেঙ্গে যেতে পারে। তাই ১ মিনিটের বেশি সময় না রাখা আপনার দাঁতের জন্য ভাল।
কলার খোসার ভিতরের দিকের অংশ দিয়ে দাঁতে ঘষুন । তাছাড়া লেবুর একটা টুকরা করে তা দিয়েও দাঁতে ঘষা যায় । ফলে দাঁতের হলদেটে ভাব চলে যাবে ।
আপনি প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করবেন। এতে আপনার দাতের হলুদ দাগ দূর হবে এবং দাঁত সুন্দর হবে।
আপনি দাতের ডাক্তারের মাধ্যমে ওয়াস করে নিতে পারেন। ওয়াস করলে আপনার দাত ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হওয়ার পর দাতের যত্ন নিবেন তাহলে আর দাগ পড়বে না। আপনি কোলগেট টুথপেষ্ট ব্যবহার করতে পারেন। এটায় দাগ দুর হয় দুই বেলা দাত ব্রাশ করবেন। পারলে মাঝে মাঝে গরম পানি এবং হালকা লবন দিয়ে কুলি করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy