জ্বীনপরী কি বাস্তবেই আছে?

জ্বীনপরী কি বাস্তবেই আছে? আপনি যদি স্বচক্ষে দেখে থাকেন তবেই উত্তর দিবেন।মিথ্যা বানিয়ে বলবেন না।আমার ধারণা জ্বীনপরী কিছু নেই, মানুষ আদিম অন্ধ বিশ্বাসের প্রতিই অবিচল রয়েছে।তা না হলে আমাদের বিজ্ঞান থেকে জীনরা কয়েকশো গুণ এগিয়ে থাকত আর আমরা বিভিন্ন অদ্ভূত আবিষ্কার প্রতিনিয়ত দেখতে পেতাম।এ ব্যাপারে অভিজ্ঞজনেরা কিছু বলুন। 
3001 views

9 Answers

জীন নামে এক জাতি অবশ্যই আছে ।এটা মানুষের মত বুদ্ধিমান প্রাণী । এতে কোন সন্দেহ নেই ।

তবে আমাদের লোক সমাজে প্রচলিত গল্প অধিকাংশই ভুল । 
3001 views Answered

জ্বীন তো অবশ্যই আছে পৃথীবিতে! তবে পরী আছে কিনা এটা জানা দূর্লভ। 

3001 views Answered

কুরআনে কারীমে উল্লেখ আছে জ্বীন ও ইনসান এর কথা তাহলে অবশ্যই আছে 

3001 views Answered

জ্বীন ও পরীর অস্তিত্ব পৃথিবীতে আছে। পবিত্র কোরঅানে জ্বীন সম্পর্কে একটি সূরা অাছে। অনেকে জ্বীন বিশ্বাস করলেও পরী বিশ্বাস করে না। তারা না জেনে এমনটা করে। আসলে পরী হল জ্বীনের স্ত্রীলিঙ্গ। অর্থাৎ পরী হল মহিলা জ্বীন। পুরুষের স্ত্রীলিঙ্গ যেমন নারী ঠিক তেমনিভাবে জ্বীনের স্ত্রীলিঙ্গ হল পরী। জ্বীন অদৃশ্য, তাই মানুষ জ্বীনকে দেখতে পায় না। তবে জ্বীন মানুষকে দেখতে পায়। কোরআন মাজীদে যেহেতু জ্বীনের অস্তিত্বের কথা উল্লেখ আছে সেহেতু মুসলমান হিসেবে জ্বীনের অস্তিত্বকে অবিশ্বাস করা ঠিক নয়।

3001 views Answered

হ্যা । জ্বীন রয়েছে । পবিত্র কুরআন শরীফে জ্বীন এর কথা বলা হয়েছে । তবে পরী বলে কোন কিছু নেই ।

3001 views Answered

আমার জানামতে জ্বীন অবশ্যই আছে কারণ কুরআনে এর কথা উল্লেখ আছে।কিন্তু পরী বলতে কিছুই নেই

3001 views Answered

হ্যা ভাই আছে কারন আমার শরিরেই একটা জ্বীন আছে।।

3001 views Answered

জ্বীন জাতি হচ্ছে ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে বর্ণিত একটি জীব বা সৃষ্টি। যা আগুনের তৈরি। আল্লাহ তায়ালার ইবাদাত প্রসংগে তিনি বলেনঃ আমি জ্বীন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি। (সূরা যারিয়াত আয়াতঃ- ৫৬) কিন্ত, পরীর কোন অস্তিত্ব আছে কিনা তা মানুষের অজানা। এ নিয়ে সংশয় রয়েছে।

3001 views Answered

অবশ্যই পৃথিবীতে জিন আছে।আল্লাহ বলেন, "আর আমি জিন ও মানবজাতিকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি"।(সুরা-আস যারিয়াত আয়াত-৫৬)। এতএব এই আয়াত দ্বারা বুঝা যায় যে,জিন আছে। আপনাকে বিশ্বাস করতেই হবে যে জিন আছে।তবে পরির কথা বলতে পারলাম না। ধন্যবাদ

3001 views Answered

Related Questions

Next steps