1 Answers
সহকারী জজ নিয়োগ (বিজেএস) প্রাথমিক যাচাই পরীক্ষায় প্রশ্ন হয় কুইজ বা এমসিকিউ পদ্ধতিতে। বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, প্রাথমিক গণিত, দৈনন্দিন বিজ্ঞান, আইন ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকে। এরপর অংশ নিতে হয় লিখিত ও মৌখিক পরীক্ষায়। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ভালো করতে হলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের ওপর দখল থাকতে হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় এবং দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ভালো করতে হলে পাঠ্য বইয়ের পাশাপাশি পড়তে হবে পত্র- পত্রিকা। আইন বিষয়ের প্রস্তুতির জন্য সম্মান শ্রেণীর সিলেবাসের আলোকে প্রণীত তাত্ত্বিক বইগুলো ভালোভাবে পড়তে হবে। বিগত বছরের পরীক্ষার প্রশ্ন সংবলিত জেনুইন এবং বিজেএসসহ বেশ কিছু বই পাওয়া যায় বাজারে, যা পরীক্ষার প্রস্তুতিতে কাজে আসে। গুরুত্বপূর্ণ কয়েকটি সহায়ক বই-প্রফেসরস প্রকাশনের সহকারী জজ, বিসিএস প্রকাশনের সহকারী জজ নিয়োগ প্রিলিমিনারি, সহকারী জজ (আবশ্যিক ও ঐচ্ছিক আইন) ইত্যাদি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy