এই কবিতাটি একটু বুঝিয়ে দিবেন?

এতক্ষনে অরিন্দ কহিলা বিষাদে জানিনু কেমনে আসিলক্ষ্ণণ পশিল রক্ষ:পুরে উচিত কি তব এ কাজ নিকষা সতী তোমার জননী সহোদর রক্ষ:শ্রেষ্ঠ শূলিশম্ভুনিভ কুম্ভকর্ণ দ্রাতৃপুএ বাসববিজয়ী নিজগৃহপথ তাত দেখাও তস্করে চন্ডালে আনি বসাও রাজার আলয়ে কিন্তু নাহি গঞ্জা তোমা গুরু জন তুমি পিতৃতুল্য ছাড় দ্বার যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজে শবন ভবনে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে . . এতটুক ক্লাশে পড়িয়েছিল কিন্তু ভালোকরে বুঝিনি একটু বুঝিয়ে দিন
3048 views

1 Answers

এটি হচ্ছে বিভীষনের প্রতি মেঘনাধ কবিতা এবং এখানে রাম বিশেষ ভক্ত রাক্ষস রাজ রাবনের ছোট ভাই এবং রাবনের পুএ মেঘনাধ এর কথোপকথন, এতক্ষন অরিন্দম কহিলা বিষাদে এখানে বুঝানো হয়েছে রামের ভাই লক্ষন যখন শত শত প্রহরী চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগার এ প্রবেশ করে তার পথপ্রদর্শক বিভীষন এখানে তাই বুঝানো হয়েছে ২য় লাইনে বুঝানো হয়েছে জানিনা লক্ষন কি করে (পশিল)প্রবেশ করলো ৩য় লাইনে (রক্ষ:পুর)রাক্ষসপুরি তে হায় (তাত)চাচা তোমার কি উচিত হয়েছে এ কাজ করা ৪র্থ লাইনে নিকষা সতী(রাবনের মা ) তোমার মা ৫র্ম লাইনে তোমার ভাই রাক্ষসদের শ্রেষ্ট (রাবণ) তোমার আরেক ভাই শূলপাণি মহাদেবের মতো ৬ষ্ট লাইনে তোমার ভাই এর ছেলে যে নাকি দেবতাদের রাজাকে জয় (মেঘনাধ) করেছে ৭ম লাইনে নিজের ঘরের রাস্তা চোরকে দেখাও ৮ম লাইনে নিচু শ্রেনীর মানুষকে বসাও রাজার আসনে ! ৯ম লাইনে কিন্তু তোমাকে তিরস্কার করবো না গুরুজন তুমি 10.. বাবায সমান তুমি রাস্তা ছাড় যাব অস্ত্রাগারে 11. লক্ষনকে পাঠাবো যমালয়ে 12. লঙ্কার কলঙ্ক আছ যুদ্ধ দ্ধারা বিনষ্ট করবো

3048 views Answered

Related Questions

Next steps