উত্তর বিবেচনা না করেই লুকানো হয় কেন?
jilani নামের সিনিয়র সদস্য আমার প্রশ্ন লুকায়িত করেছেন।
কিন্তু প্রশ্ন লুকায়িত করার যথেষ্ট কারন আমি খুজে পাচ্ছি না।
উনাকে প্রাইভেট মেসেজ করলে উত্তর দেন, আমার এবং Mehjabin নামের সদস্যের উত্তর একই। তাকে আমি আমার উত্তর ও Mehjabin এর উত্তর যাচাই করতে বলেছি। কিন্তু কোন উত্তর পাই নি।
এখানে সবাই সবাইকে সাহায্য করে থাকি, সমস্যার সমাধান করে থাকি।
কেউ ক্ষমতার অপব্যবহার করলে সেটা মেনে নেওয়া যায় না।
অনেকেই নিম্নমানের ও নিশ্চিত না হয়েও উত্তর দিয়ে থাকেন শুধুমাত্র পয়েন্টের লোভে।
কিন্তু তাদের প্রতিকার হয় না। যার কারনে অনেকের মানসম্মত ও বিস্তারিত উত্তর দেওয়ার আগ্রহ কমে যায়।
এই সাইট খুবই পছন্দের একটি ওয়েবসাইট। এখান থেকে অনেক কিছু শেখা যাচ্ছে এবং নিজের জানা বিষয়গুলো শেয়ার করা যাচ্ছে।
আমরা এখানে সবাই স্বেচ্ছায়, আগ্রহে কাজ করে থাকি। এখানে না কাজ করলেও কারো কোন সমস্যা হবে না।
এমন একটি শিক্ষনীয় ওয়েবসাইটে কিছু সদস্যদের কাজ কর্ম খুবই হতাশাজনক।
আশাকরি এর দায়িত্বে থাকা এডমিনরা/প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবেন।
1 Answers
কেউ ক্ষমতার অপপ্রয়োগ করলে আসলে সেটা অন্যায়। উপযুক্ত প্রমাণ নিয়ে অভিযোগ করবেন, আশা করি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ করার আগে ওনার প্রাইভেট মেসেজ থেকে কারণটি জেনে নিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy