চুল ও ত্বকের জন্য ই ক্যাপ কি ভাবে ব্যাবহার করব?
3 Answers
ই ক্যাপ বা ভিটামিন ই ক্যাপসুল ত্বক এবং চুলের জন্য বেশ উপকারি। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পরিষ্কার মুখে ই ক্যাপ এর তেল টুকু হাতে নিয়ে সরাসরি অথবা নাইট ক্রীম বা যে ময়েশ্চারাইজার আপনি ব্যবহার করেন তার মধ্যে এই ই ক্যাপের তেল টুকু মিশিয়ে ব্যাবহার করতে পারেন। চুলের যত্ন ভিটামিন ই ক্যাপসুল ওলিভ ওয়েলের সাথে মিশিয়ে হালকা গরম করে নিন। এরপর এই তেলটা চুলের গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন। কিছুদিন পরেই ফলাফল বুঝতে পারবেন।
আমাদের দেশে প্রধান যে সমস্যা তা হলো আমরা সবাই ডাক্তার। কারো একটু চুল ঝরে বা কারো চামড়া কুঁচকে গেছে আমরা বলে দেই ই ক্যাপ খান। ই ক্যাপ মুড়ি মুড়কি জাতীয় কোনো খাবার না, এটা একটা ঔষধ। আরো উল্লেখ্য যে এর পার্শ্বপ্রতিক্রিয়া ভয়াবহ। আমাদের শরিরে যে পরিমান ভিটামিন ই প্রয়োজন তার চেয়ে বেশি জমে গেলে সমস্যা। ভিটামিন সি বেরে গেলে বর্ধিত অংশটুকু মলমূত্রের সাথে বেরিয়ে যায়, কিন্তু ভিটামিন ই বের হতে পাতে না। শরিরে ভিটামিন ই বেড়ে গিয়ে ক্যান্সার পর্যন্ত হতে পারে। এ জন্য সর্বপ্রথম যেটা জানা জরুরী তা হলো সত্যিই আপনার মধ্যে ভিটামিন ই এর অভাব হয়েছে কিনা। এ জন্য আপনার উচিৎ বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নেয়া। চিকিৎসক এর পরামর্শ ছাড়া ই ক্যাপ খাওয়া কোনো ভাবেই ঠিক না। এ জন্য আপনি সবার আগে চিকিৎসক এর কাছে জান। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy