আমার ভোটার আইডি কার্ডের অনলাইন কপিতে আইডি নাম্বার আর স্মার্ট কার্ডের নাম্বার ভিন্ন কেন?
আমি ২০১৪ তে ভোটার নিবন্ধন করি । তারপর ২০১৭ সালে ইন্টারনেট থেকে অনলাইন ভোটার অাইডি কার্ড ডাইনলোড করি। সেখানে আমাকে ১৭ নাম্বারের আইডি নাম্বার দেয়া হয়। তারপর ২০১৮ সালে স্মার্ট কার্ড হাতে পাই । কিন্তু স্মর্ট কার্ডে ১০ নাম্বারের আইডি নাম্বার দেয়া হয়।
এরূপ হওয়ার কারণ কি?
3038 views
3 Answers
এমনটা শুধু আপনার ক্ষেত্রে হয়নি, সমগ্র বাংলাদেশে এই সকলের জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ডের সংখ্যা 10 টি করা হয়েছে। অনেকটা সফটওয়্যার আপডেট হওয়ার মতো। যদিও পূর্বে জাতীয় পরিচয় পত্রের 17 সংখ্যা ছিল। সেগুলো কে 10 সংখ্যা দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার যেখানে পূর্বের 17 সংখ্যার নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেখানে নতুন করে আপডেট করার প্রয়োজন নেই। পূর্বের নম্বরটি বাতিল হয়ে যায়নি। আপনি এখনও 17 সংখ্যার আইডি নং ব্যবহার করে কাজ করতে পারবেন, যেমন সিম রেজিস্ট্রেশন ইত্যাদি। তবে যেহেতু স্মার্ট কার্ড পেয়েছেন, সেহেতু পূর্বের নম্বরটি ব্যবহার করার প্রয়োজন নেই।
3038 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy